তারিখ লোড হচ্ছে...

জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ

রুট পারমিট বাণিজ্য: অবৈধ সম্পদ অর্জন বিআইডব্লিটিএ’র নৌ-নিট্রা ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুলের দুর্নীতিতে যাত্রীবাহী লঞ্চ মালিকরা অতিষ্ঠ!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ

পদ্মা সেতু চালুর পর থেকে যাত্রীবাহি লঞ্চ ( জাহাজ) ব্যবসায় ভাটা পড়েছে। প্রতিটি ট্রিপেই লোকসান গুনেেত হচ্ছে যাত্রীবাহি লঞ্চ মালিকদের। তার ওপর আবার বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের বেসামাল রুট বাণিজ্যে দিশাহারা হয়ে পড়ছেন নৌযান মালিকরা। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। লঞ্চ মালিকদের অভিযোগ, যাত্রী কমে যাওয়ায় তাদের ব্যবসায় ভাটা পড়েছে। প্রতিটি ট্রিপেই লোকসান হচ্ছে। কর্মচারিদের বেতন ও ব্যাংক লোনের কিস্তি দিতে পারছেন না তারা। তারওপর রুট পারমিট নিয়ে বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের অনৈতিক দাবী মেটাতে গিয়ে তারা দিশাহারা হয়ে পড়ছেন।
সুত্র মতে ঢাকা বরিশালগামী প্রতিটি লঞ্চের রুট পারমিটে ৩ থেকে ৫ লাখ টাকাঘুস দিতে হচ্ছে। অন্যথায় রুট পারমিট দেওয়া হচ্ছে না। আবার অযথা নোটিশ জারি করেও লঞ্চ মালিকদের হয়রানি করা হচ্ছে। এক প্রকার নোটিশ বাণিজ্যে লিপ্ত হয়েছেন বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ও তার অনুগত কর্মচারিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক লঞ্চ মালিকরা জানান,ঘুষ ছাড়া কোনো কাজই হয় না বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগে। অসাধু কর্মকর্তারা নানা সমস্যা দেখিয়ে লঞ্চের রুট পারমিট আটকে রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গত এপ্রিল মাসে বিআইডব্লিটিএর বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা হওয়া দুটি অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
উভয় দপ্তরে জমা হওয়া অভিযোগপত্র থেকে জানা গেছে, নৌনিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলাম শুধু নৌ-প্রটোকলের জাহাজের ক্ষেত্রে নয়, লঞ্চ মালিকদের রুট পারমিট আটকে রেখেও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। কোনো জাহাজের রুট পারমিট আছে, কিন্তু কোনো কারণে জাহাজ মালিক নৌপরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) তত্ত্বাবধানে জাহাজ মেরামত শেষে আবার নির্ধারিত রুটে ফিরতে চাইলে রফিকুল ইসলাম রুট পারমিট আটকে দেন। একই রুটে নতুন করে চলাচলের অনুমতির জন্য তাকে মোটা অংকের টাকা দিতে হয়। অথচ প্রতিটি রুটের যাত্রীসংখ্যা বিবেচনা করেই মালিক সমিতি এবং বিআইডব্লিউটিএর যৌথ সিদ্ধান্তে কোনো রুটে প্রতিদিন কতটি লঞ্চ চলবে তা নির্ধারণ করা হয়। টেকনাফ-সেন্টমার্টিন রুটে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলাচলরত জাহাজগুলো একইভাবে নিয়মের ফাঁদে ফেলে একটি জাহাজ একমাস আটকে রেখে অন্য জাহাজকে এককভাবে চলাচলের সুযোগ করে দেয়া হয়। এর ফলে পর্যটকদের অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে সমুদ্রপথে চলাচল করতে হচ্ছে।
এছাড়া রফিকুল ইসলামের স্ত্রীর নামে এমভি পূবালী ও এমভি জামাল লঞ্চের পার্টানারশিপ তার রয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তরে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাই এসব কোম্পানির লঞ্চ যেমন ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-কলাপাড়া (পায়রাবন্দর)সহ অনেক রুটে জামাল বা পূবালী কোম্পানির লঞ্চ এক সিরিয়ালে চলাচলের অনুমতির সুযোগ করে দেয়। যেমন ঢাকা-রাঙ্গাবালী প্রতিদিন দুটি লঞ্চ ও ঢাকা-পায়রাবন্দর বা কলাপাড়া প্রতিদিন দুটি লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। রফিকুল ইসলাম কৌশলে একই দিনে ঢাকা-রাঙ্গাবালী ও ঢাকা-কলাপাড়া রুটে তার শেয়ারের লঞ্চ জামাল বা পূবালী গ্রুপের যে কোনো একটি কোম্পানির লঞ্চ একই সিরিয়ালে চলাচলের সিস্টেম করে দেন। তিনি অনেক সময় লঞ্চ মালিক সমিতির সঙ্গে কথা না বলেই নিজের ইচ্ছামতো টাইমটেবল (সময়সূচি) নির্ধারণ করছেন।
এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধপথে আয়ের সাথে সংগতিহীন অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্ওয়াগেছে। তিনি নামে বেনামে গাড়ী,বাড়ী প্লট ও একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।
অভিযোগের বিষয়ে জানতে নৌনিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে দুই দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

স্টাফ রিপোর্টারঃ আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থেকে গেছেন। তবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট বাসভবন কোথায় হবে তা নিয়ে গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার। এখন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন এখন পর্যন্ত নির্ধারিত না হওয়ায় বিষয়টিকে

আরও পড়ুন
language Change