গণভোট নিয়ে দেশের রাজনীতিতে ছড়াচ্ছে তুমুল উত্তাপ। ইতোমধ্যে পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করছেন বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করতে গিয়ে ক্রমেই বিরোধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই সময়ে গণভোট নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, গণভোট বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে খুব দ্রুতই গণভোট বিষয়টির ফয়সালাও আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, ২৭০ দিন আলাপ আলোচনার করার পর রাজনৈতিকদলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্তিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আসিফ নজরুল আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত