নিজস্ব প্রতিবেদকঃ
তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার ৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর সচিব করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত