তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

১/১১ গভীর ষড়যন্ত্রের মাফিয়া ডন আমিন এখনো অধরা!

১/১১ গভীর ষড়যন্ত্রের মাফিয়া ডন আমিন এখনো অধরা!
পাঠক সংখ্যা
638

মিম আক্তার/ জান্নাতুল আশা॥
পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ ভূঁইয়া। তিনি অবৈধ সম্পদ অর্জনের ক্ষেত্রে এমন কোনো পন্থা নেই যে সেটি ব্যবহার করেননি। পাশাপাশি বেসিক ব্যাংকের আলোচিত সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকেও অবৈধ সম্পদ বৈধ করার ক্ষেত্রে দিয়েছেন সার্বিক সহযোগিতা। দেশের স্মরণকালের আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে আমিন আহমেদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি আইন প্রয়োগকারী কোনো সংস্থা।
দুদক সূত্র জানিয়েছে, আমিন আহমেদ হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাৎ করে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। তিনি নোয়াখালীর সুবর্ণচরে ৭০০ একর খাস জমি দখলও করেছেন। পাশাপাশি বিদেশে অর্থ পাচারেরও অসংখ্য অভিযোগ রয়েছে। বিএনপি ঘরানার এই ব্যবসায়ী আবাসন, হোটেল, অবকাঠামো উন্নয়ন, অ্যাগ্রো ব্যবসাসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এসব ব্যবসার ভিত্তি তিনি গড়ে তুলেছেন অবৈধ ও অনৈতিকভাবে।
যেভাবে উত্থান :
শেয়ার বাজারে ‘বেস্ট হোল্ডিংস কেলেঙ্কারি’বাজার থেকে হাজার হাজার কোটি তুলে নেয়ার গভীর ষড়যন্ত্র-নতুন মাফিয়া ডন ১/১১’তে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফাঁসানোর মামলার কারিগর ছিলেন তিনি ।
আমিন আহমেদ ও তার সহযোগীরা ২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে বৈধ-অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের টেন্ডার ও সারাদেশে বিভিন্ন সেতুতে টোল আদায়ের কাজ তারাই পারিবারিক ব্যবসার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। এ ছাড়াও সরকারি অন্যান্য দপ্তরের বড় বড় টেন্ডারের কাজও করতেন তারা। আর অর্জিত সম্পদসমূহ বাইরের বিভিন্ন দেশে পাচার করতেন। দুদকের অনুসন্ধানের সূত্র থেকে জানা যায়, আমিন আহমেদের এক ভাইয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তদন্ত এখন চলমান রয়েছে।
আমিন আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, বিএনপি জোট সরকারের শেষে তারা দুই ভাই নোয়াখালীর চাটখিল ও লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন নেন। পরে ২০০৬ সালে বিএনপি সরকার নির্বাচন করতে না পারলে তাদের সংসদ সদস্য পদে আসীন হওয়া হয়নি। সম্ভাব্য বিপদ বুঝতে পেরে একই বছর দ্রত পারিবারিক ব্যবসা ভাগাভাগি করে নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করেন আমিন আহমেদ গং। আমিন আহমেদ লা মেরিডিয়ান ছাড়াও ‘বেস্ট হোল্ডিং’ ও ‘ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেড’ -এর ব্যবস্থাপনা পরিচালক। পরবর্তী একটি আর্থিক লেনদেনের সূত্র ধরে বিএনপির সঙ্গে সম্পর্কের ভাটা পড়ে আমিন আহমেদের। দ্রুতই ক্ষমতার পালাবদলে তিনি আওয়ামী ক্ষমতাসীনদের সঙ্গে মিশে যান। ক্ষমতাসীনদের সঙ্গে মিশে লা মেরিডিয়ান হোটেলের বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আইপিও শেয়ারের অনুমোদন গ্রহণ করে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে শতকোটি টাকা লুটে নেন এই আমিন আহমেদ। শেয়ার বাজার লুটের ওই ঘটনার তদন্ত এখন দুর্নীতি দমন কমিশনে চলমান। ইতোপূর্বে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করেছে দুদক।
বাচ্চু-আমিন হাত ধরাধরি :
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর ব্যাংকের অর্থ আত্মসাতের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান। কিন্তু তার অবৈধ টাকা বৈধকরণ প্রক্রিয়ার সহযোগী লা মেরিডিয়ান হোটেলের মালিক আমিন আহমেদ দেশে থেকেও ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্ট অনেকে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
দুদকের মামলা সূত্রে জানা যায়, আমিন আহমেদ ক্যান্টনমেন্ট বাজার এলাকার ৬ নং প্লটে ৩০.২৫ কাঠার জমি একশত দশ কোটি টাকা মূল্যে ক্রয়ের জন্য ৮ আগস্ট ২০১২ সালে একটি সমঝোতা চুক্তি করেন। চুক্তিপত্র সম্পাদনের সময় ১০ কোটি টাকা পরিশোধ করেন বলে চুক্তিতে উল্লেখ করেন। কিন্তু জমি সাফ কবলা বা চূড়ান্ত রেজিষ্ট্রির সময় চুক্তিপত্র অনুযায়ী দাম উল্লেখ করা হয়নি।
দুদকের ভাষ্য, এ প্রক্রিয়ায় জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। পরস্পর যোগসাজশে তারা সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ৮ জুলাই আসামি শেখ আব্দুল হাই বাচ্চু রাজধানীর ক্যান্টনমেন্ট বাজারসংলগ্ন ৬ নম্বর প্লটের ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনার চুক্তি করেন আরেক আসামি আমিন আহমেদের সঙ্গে। জমির দাম ঠিক করা হয় ১১০ কোটি টাকা। চুক্তিপত্রে স্বাক্ষরের সময় ১০ কোটি টাকা পরিশোধ দেখানো হয়। চুক্তিপত্র অনুযায়ী দুটি দলিলে জমি রেজিস্ট্রি করা হয়। যার মধ্যে ২০১২ সালের ১৬ অক্টোবর প্রথম দলিলে ১৮ কাঠা জমির দাম ৯ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। যেখানে গ্রহীতা শেখ আব্দুল হাই বাচ্চু, শেখ শাহরিয়ার পান্না ও শিরিন আক্তার।
একই বছর আরেক দলিলে ১২ দশমিক ২৫ কাঠার দাম ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ টাকা। যেখানে গ্রহীতা শেখ সাবিদ হাই অনিক ও শেখ রাফা হাই। জমির রেজিস্ট্রি মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ রেজিস্ট্রেশন মূল্য ৯৪ কোটি ৭৫ লাখ টাকা কম দেখিয়ে অবৈধ আয় গোপন করার চেষ্টা করা হয়েছে। এছাড়া জমির মূল্য কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে ৮ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জমি বেচাকেনা ও বাজার মূল্য গোপন করতে বাচ্চুকে সহযোগিতা করেছেন লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। তিনি ১৩৪টি পে-অর্ডারের মাধ্যমে ৭৮ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করেছেন। কিন্তু তাদের আয়কর নথিতে জমির দাম দেখানো হয়েছে ২৪ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৫৪ টাকা। অর্থাৎ শেখ আব্দুল হাই বাচ্চুর আয়-ব্যয় ও প্রকৃত সম্পদের মধ্যে ব্যাপক গরমিল পাওয়া গেছে।
অভিযোগ ওঠে বেসিক ব্যাংকের আত্মসাৎ করা অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে তা গোপন করেছেন চেয়ারম্যান বাচ্চু। তার এই অবৈধ অর্থের বৈধতা প্রদানে সহায়তা করেছেন আমিন আহমেদ। যা অর্থ পাচার প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাই মামলায় আসামিদের বিরুদ্ধে এই ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকাকালেই বাচ্চু ২০১২ সালে বেস্ট হোল্ডিং গ্রুপের চেয়ারম্যান আমিন আহমেদের সঙ্গে জমি কেনার বায়না চুক্তি করেন। বায়না চুক্তি অনুযায়ী জমির মালিকানা যে ৫ জনের নামে তারা হলেন- শেখ আব্দুল হাই বাচ্চু (৬ দশমিক ২৫ কাঠা), শেখ শাহরিয়ার পান্না (৬ কাঠা), শেখ শিরিন আক্তার (২ কাঠা), শেখ সাবিদ হাই অনিক (৮ কাঠা) ও শেখ রাফা হাই (৮ কাঠা)। দুদকের দায়েরকৃত মামলার আসামিরা হলেন- বেসিক ব্যাংকের আলোচিত সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই, শেখ সাবিদ হাই অনিক ও হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ।
সার্বিক অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ক গত কয়েকদিন আমিন আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ক্ষুদে বার্তাও পাঠানো হয়। পরে এক পর্যায়ে আমিন আহমেদের পক্ষ থেকে বেস্ট হোল্ডিং কোম্পানির একজন প্রতিনিধি বলেন, ‘দুই দিন পর তিনি (আমিন আহমেদ) এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু ওই সময়ের মধ্যে আমিন আহমেদ নিজের স্বপক্ষে কোনো দালীলিক প্রমাণ বা লিখিত কোনো বক্তব্যও দেননি। উল্টো এই প্রতিবেদককে বিভিন্ন মাধ্যমে সংবাদটি না প্রকাশের অনুরোধ করেন। সর্বশেষ ক্ষুদে বার্তা ও ফোন কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান

২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ ‎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২বছর পর সিলেট যাচ্ছেন। এর আগে যখন সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন। মায়ের পথ ধরে বুধবার (২১জানুয়ারি) একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ১৭বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে চব্বিশের ৫অগাস্ট পরবর্তী সময়ে ২৫ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। সেদিন সিলেট হয়ে ঢাকায় আসলেও দেখা হয়নি সিলেটবাসীর সঙ্গে। বিমানবন্দরে নেতাকর্মীদের জড়ো না হতে বলেছিল দল। অবশেষে সিলেটবাসীর সঙ্গে তারেক রহমানের দেখা হচ্ছে; মাঝখানে কেটে গেছে ২২টি বছর। জেলা বিএনপির

আরও পড়ুন
language Change