তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল সুনামগঞ্জের হরিনগরে গাঁজার গাছসহ ১ জন আটক সুন্দরবন সংরক্ষণে ভিটিআরটি ও বাঘবন্ধুদের গণসচেতনতা সভা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার বিশ্বকাপ ফুটবল উম্মাদনা জার্মানীর পতাকার আদলে নাটোরে সাজলো পুরো বাড়ি টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা ধর্ষণ মামলার অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার

খুলনা বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি

খুলনা বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনা মহানগরীর বাইপাস সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের বেপরোয়া ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা, প্রাণহানি ও জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লবণচরা এলাকার বিভিন্ন বালুর বেড থেকে ছেড়ে আসা ভারী ডাম্প ট্রাকসমূহ অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং নাম্বার প্লেটবিহীন অবস্থায় চলাচল করছে, যা বিদ্যমান সড়ক পরিবহন আইন ও মোটরযান বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

আজ বৃহস্পতিবার ৫ মার্চ বেলা ০৩ টা ৩০ মিনিটে হরিণটানা থেকে খুলনায বাইপাস সড়কে ওঠার পর রূপসা ব্রীজ অভিমুখে আমি সাংবাদিক মুসলে উদ্দিন তুহিন মোটরসাইকেল চালানোর সময় পিছন দিগ থেকে আগত একটি বালুর ডাম্প ট্রাক বিপজ্জনকভাবে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় আমাকে প্রায় চাপা দেওয়ার উপক্রম করে। আমি ইশারায় প্রতিবাদ জানালে, সংশ্লিষ্ট ট্রাকের ড্রাইভার ও হেল্পার ট্রাক থেকে নেমে আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে। উক্ত ট্রাকটির কোনো বৈধ নম্বর প্লেট ছিল না, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

উল্লেখ্য, প্রতি বছর এই বাইপাস সড়কে ডাম্প ট্রাকের বেপরোয়া চালনার কারণে অসংখ্য পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ যাত্রী দুর্ঘটনার শিকার হচ্ছেন। ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে সড়কের অবকাঠামোও দ্রুত নষ্ট হয়ে পড়ছে, ফলে জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এমতাবস্থায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট সংসদ সদস্য, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবেশ অধিদপ্তর-এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনপূর্বক নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছেন সাংবাদিক মহল।

১। নাম্বার প্লেটবিহীন ও কাগজপত্রবিহীন ডাম্প ট্রাকের বিরুদ্ধে তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা।
২। অতিরিক্ত গতি ও বিপজ্জনক ওভারটেকিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ।
৩। বালুর বেডসমূহের পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও পরিচালনা কার্যক্রম পর্যালোচনা।
৪। নির্দিষ্ট সময়সূচি ও রুট নির্ধারণ ব্যতীত ভারী যান চলাচল নিষিদ্ধকরণ।
৫। নজরদারির ভ্রাম্যমান চেকপোস্ট স্থাপন।

জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও কঠোর পদক্ষেপই পারে খুলনা মহানগরবাসীকে নিরাপদ সড়ক উপহার দিতে। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হলো। বিঃদ্রঃ বালু ডাম্প ট্রাকটি ছিল বিশিষ্ট ধুলোবালি বিক্রয়তা মানু সাহেবের বালুর বেডের ট্রাক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনাকে খুশি করতে মিছিল,আনা হচ্ছে লোক ভাড়া করে

ডেস্ক রিপোর্টঃ জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনে চলছে ঝটিকা মিছিল। ভোর বেলা কিংবা ফাঁকা সড়কে ১৫-২০ জন তরুণ হঠাৎ রাস্তায় নেমে স্লোগানে মুখর করে। কেউ ফেসবুকে লাইভ দেয়, কেউ আবার ব্যানার ধরে সামনে এগোয় তারপর বড় ধরনের শব্দ হলেই সবাই দৌড়! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এ কার্যক্রম কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি নাশকতারই অংশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক থেকে দেড় মিনিট স্থায়ী হচ্ছে একেকটি ঝটিকা মিছিল। পথচারী বেশে থাকা কয়েকজন মিছিলে যোগ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ একজন ব্যানার ধরছেন। এ মিছিলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফেসবুক লাইভ। কেউ সেটা করতেই ব্যস্ত। এর মধ্যেই বড় ধরনের কোনো শব্দ শুনলেই মুহূর্তে পগারপার।কখনোবা সেখানেই পড়ে থাকছে ব্যানার। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী

আরও পড়ুন
language Change