তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপকেও ঘিরে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে উঠেছে।

সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোয়নামালি জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাওয়ার মতো নিরাপত্তা নিশ্চয়তা না থাকায় তাদের দল বিশ্বকাপে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিরাপত্তার কারণে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়া উপযুক্ত নাও হতে পারে।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান জানিয়েছে, কেউ তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। এতে নতুন করে প্রশ্ন উঠেছে- ইরান সত্যিই কি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে, নাকি অংশ নেওয়ার বিষয়টি এখনও বিবেচনায় রাখছে।

এদিকে ইরান ফুটবল ফেডারেশন পাল্টা মন্তব্য করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র নিজেই ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আয়োজক দেশ হিসেবেই বরং যুক্তরাষ্ট্র দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।

২০২৬ সালের বিশ্বকাপে ইরানকে রাখা হয়েছে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল শহরে ইরানের ম্যাচগুলো আয়োজনের সূচি নির্ধারিত হয়েছে।

ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও প্রভাব পড়েছে। টুকসন শহরের কিনো স্পোর্টস কমপ্লেক্সকে বিশ্বকাপ চলাকালে ইরান ফুটবল দলের প্রশিক্ষণ শিবির হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ইরান সেখানে থাকলে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের আয়ের সুযোগ তৈরি হতো এবং অনেক মানুষের কর্মসংস্থান হতো। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।

অন্যদিকে, ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক কংগ্রেসে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৩০ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে এই সভা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত ইরান আদৌ টুর্নামেন্টে অংশ নেবে কি না- সেটিই এখন ফুটবল বিশ্বে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এ স্লোগানকে সামনে রেখে ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে যশোরের কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারীর অংশগ্রহণে নিরাপদ দুগ্ধ উৎপাদন, সংরক্ষন ও পরিবহন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষনের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষন দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ব্র্যাকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ

আরও পড়ুন
language Change