তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম

পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর জ্বালানি তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি ধীরে ধীরে কমতে শুরু করেছে। ‘ফুয়েল পাস’ চালুর ফলে গ্রাহকরা একবারে তুলনামূলক বেশি তেল নিতে পারছেন, যা কয়েক দিন ব্যবহার করা যাচ্ছে। এতে বারবার পাম্পে আসার প্রয়োজন কমে গিয়ে ভিড় ও লাইনের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, আগে যেখানে ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন তা কমে ১-২ ঘণ্টার মধ্যে নেমে এসেছে, যা গ্রাহকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

গতকাল রাজধানীর বিভিন্ন পাম্পে সরজমিনে দেখা যায়, বেশকিছু তেলের পাম্প বন্ধ রাখা হয়েছে তেল না থাকার কারণে। তবে আগের দিনের মজুদ থেকে তারা কেউ কেউ বেলা ১টা পর্যন্ত, আবার কোনো পাম্প বেলা ৩টা পর্যন্ত জ্বালানি সরবরাহ করে গেছেন। তবে পাম্পসংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় লাইনের দৈর্ঘ্য কম এবং যানবাহনের চাপও নিয়ন্ত্রিত। ছুটির দিন হওয়ায় সরবরাহে ঘাটতি থাকলেও পাম্পগুলোতে লাইনে দাঁড়ানোর সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে গ্রাহকদের ৪-৫ ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো, এখন ১-২ ঘণ্টার মধ্যেই জ্বালানি সংগ্রহ করা যাচ্ছে।

যদিও শুক্রবার সরকারি ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় তেলের নতুন সরবরাহ আসেনি, তবুও ফুয়েল পাসের প্রবর্তন এবং নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে পাম্পগুলোতে মানুষের ভোগান্তি আগের চেয়ে অনেক কমেছে। রমনা পেট্রল পাম্পের স্বত্বাধিকারী সোহাগ বলেন, আজ শুক্রবার হওয়ায় আমাদের এখানে কোনো তেলের গাড়ি আসেনি। গতকালের (বৃহস্পতিবার) মজুদ থেকেই দুপুর পর্যন্ত তেল সরবরাহ করতে পেরেছেন। আগামীকাল থেকে আবার গাড়ি এলে তেল সরবরাহ স্বাভাবিকভাবে শুরু করতে পারব।

শাহবাগ এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টার পাম্পে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের দিকে ভিড় তুলনামূলক কম ছিল, দুপুরের পর থেকে কিছুটা চাপ বেড়েছে। তবে লাইনের গতি আগের চেয়ে দ্রুত। তেল নিতে আসা বুয়েটের একজন শিক্ষার্থী শামীম বলেন, আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও এখন অপেক্ষার সময় অনেক কমেছে। শেষবার যখন তেল নিতে আসি সে সময় ৪ ঘণ্টা পরে তেল নিতে হয়েছে। আজ মাত্র ১ ঘণ্টাতেই তেল পেয়ে গেছি। পাম্পের কর্মীরাও জানান, চাহিদা আগের মতোই থাকলেও ব্যবস্থাপনার কারণে লাইনে দাঁড়ানোর সময় কমে এসেছে।

আসাদগেট এলাকার সোনার বাংলা পাম্পে সরজমিনে দেখা গেছে, তেল না থাকায় বন্ধ করে রাখা হয়েছে পাম্প। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের মতো বিশৃঙ্খলা নেই। মজুদ থাকা তেল দিয়ে বেলা ৩টা পর্যন্ত সরবরাহ চালু রাখা সম্ভব হয়েছে। তবে নতুন তেল সরবরাহ না আসায় পরে বিক্রি বন্ধ রাখতে হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি পাম্পের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুয়েল পাস ব্যবস্থার কারণে পাম্পে আসা যানবাহনের সংখ্যা কমে গেছে এবং লাইনের চাপ নিয়ন্ত্রণে এসেছে।

তালুকদার ফিলিং স্টেশনের হিসাবরক্ষক বিমল কৃষ্ণ মৃধা বলেন, ফুয়েল পাসের কারণে তেলের লাইনের দীর্ঘ সময়টা কমে এসেছে। গ্রাহকরা এখন একবারে ১০০০-১২০০ টাকার তেল নিতে পারছেন, যা দিয়ে তাদের দুই-তিনদিন চলে যাচ্ছে। ফলে বারবার পাম্পে আসার প্রয়োজন পড়ছে না এবং ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে।

তবে এ ব্যবস্থায় কিছু ক্ষেত্রে অসন্তোষও রয়েছে। কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন, ফুয়েল পাস না থাকলে নির্দিষ্ট সীমার বেশি তেল পাওয়া যাচ্ছে না, ফলে জরুরি প্রয়োজনেও কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে পাসধারীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছেন। এদিকে শুক্রবার সরকারি ছুটির কারণে ডিপো থেকে নতুন তেল সরবরাহ বন্ধ থাকায় অনেক পাম্পে মজুদ তেল দিয়েই বিক্রি চালাতে হয়েছে। কিছু পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই কার্যক্রম বন্ধ করতে হয়েছে। পাম্প মালিকরা জানিয়েছেন, ব্যাংক ও ডিপো খোলার পর নতুন করে সরবরাহ শুরু হলে পরিস্থিতি আরো স্থিতিশীল হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৭ এপ্রিল) রাতে এ সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

আরও পড়ুন
language Change