হাফিজ খান, বরিশালঃ
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে, বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা'র মির্জাগঞ্জ উপজেলা বিশেষ কমিটি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত এর যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ব্যান্ড পার্টির ঢোলের শব্দ আর বাঁশির সুরে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
এ্যাডভোকেট এ. কে আজাদ বাপ্পীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান, এ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় কোর্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলার আইনজীবী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, লিগ্যাল এইডের সুবিধাভোগী ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল। আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত