তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমু‌খিতা পরিলক্ষিত হয়েছে। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ৬ হাজার ৯১৯ কোটি টাকার। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে গত সপ্তাহে বস্ত্র খাতে গড়ে প্রায় ২৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা পুঁজিবাজারের মোট লেনদেনের ১৮ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৬০ পয়েন্ট বে‌ড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৬ পয়েন্ট বে‌ড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৬২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৬৯ পয়েন্ট। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত ছিল ১৫টির। আর লেনদেন হয়নি ২৪টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন ও জিপিএইচ ইস্পাতের শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৩ দশমিক ৪৯ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ১ শতাংশ। প্রকৌশল খাত ৯ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা তথ্যপ্রযুক্তি খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশ‌মিক ১ শতাংশ। ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ১২ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ খাতে। এছাড়া পাট খাতে ৬ দশমিক ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৫ দশমিক ৬ শতাংশ, তথ্যপ্রযুক্তি খা‌তে ৫ দশ‌মিক ২ শতাংশ এবং বস্ত্র খা‌তে ৪ দশ‌মিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে নেতিবাচক রিটার্ন এসেছে একমাত্র ব্যাংক খাতে দশমিক ৭ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচক ও লেন‌দে‌ন বে‌ড়ে‌ছে। এক্সচেঞ্জটিতে সার্বিক সূচক সিএএসপিআই দশ‌মিক ৭০ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ৪০৭ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশ‌মিক ৬০ শতাংশ বেড়ে ৯ হাজার ৭৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৪৩৭ পয়েন্ট। সিএসইতে গত সপ্তাহে ১৯০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৭১ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউক শ্রমিক কর্মচারী লীগের নেতৃত্বের ওপর আস্থা নেই সিংহভাগ শ্রমিক কর্মচারীর!

  বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের একটি শাখা বা প্রাতিষ্ঠানিক ইউনিট রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এ। এই ইউনিটটির নাম- রাজউক শ্রমিক কর্মচারী লীগ। যার রেজি: নং ঢাকা-৩৮৭৩। গত ০২/০৩/২০২১ তারিখে বিনা প্রতিদ্বদিন্দ্বতায় এই ইউনিটটির ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি অনুমোদন দেয় বিভাগীয় শ্রম দপ্তর ঢাকা। যার স্মারক নম্বর ৪০.২০.০০০০.১০১.৩৪.০০২.৯৯.৩৯৮ তারিখ: ২৯/০৩/২০২১ইং। দুই বছর মেয়াদী এই কমিটির বিভিন্ন পদে যারা রয়েছেন তারা হলেন: রাজউক কর্মচারি আবুল বাশার শরীফ-সভাপতি,জাহিদুল ইসলাম সবুজ-কার্যকরি সভাপতি,ইউসুফ মিয়া,হাবিবুর রহমান, মোল্লা শরিফুল ইসলাম -সহসভাপতি, মো: নাছিরউদ্দিন চৌধুরী -সাধারন সম্পাদক,জাহাংগীর আলম -যুগ্ম সাধারন সম্পাদক,কাবুল হোসেন শেখ -যুগ্ম সাধারন সম্পাদক,আব্দুল মোমিন-সাংগঠনিক সম্পাদক,রোমাজ্ঝেল হোসেন খান-প্রচার ও প্রকাশনা সম্পাদক,মো: দেলোয়ার হোসেন খান -কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক। আগামী ০১/০৩/২০২৩ তারিখে এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন
language Change