স্পোর্টস ডেস্কঃ
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ফলে সেমিফাইনালে কঠিন লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিরা। তবে এরই ম্যাচের আগে মেসিকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান।
আগামী ১৬ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় হবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ফলাফলের দিক থেকে এগিয়ে ইংল্যান্ড। তবে নকআউট পর্বের সবচেয়ে স্মরণীয় দুই ম্যাচ-১৯৮৬ ও ১৯৯৮-দুটিতেই শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। বিশেষ করে ১৯৮৬ সালের সেই ম্যাচে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি।
বিশ্বকাপে দুই দলের আগের পাঁচ লড়াইয়ের ফলাফল: ১৯৬২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা, ১৯৬৬ (কোয়ার্টার ফাইনাল): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা, ১৯৮৬ (কোয়ার্টার ফাইনাল): আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড-ম্যারাডোনার হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ ১৯৯৮ (শেষ ষোল): আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (পেনাল্টিতে আর্জেন্টিনার ৪-৩ জয়)-মাইকেল ওয়েনের অসাধারণ গোল এবং ডেভিড বেকহ্যামের লাল কার্ডে আলোচিত ম্যাচ ২০০২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা-ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয় দুই দলের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে একটি, আর একটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে।আগামী বুধবারের সেমিফাইনাল তাই শুধু ফাইনালে ওঠার লড়াই নয়; এটি হবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম তীব্র ও ঐতিহ্যবাহী এক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত