তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন

চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক নেতা আছেন, যাদের রাজনৈতিক জীবন কেবল পদ-পদবির নয়; বরং আন্দোলন, কারাবরণ, নির্যাতন এবং দীর্ঘ সংগ্রামের সমার্থক। সিরাজগঞ্জের রাজনীতিতে রাশেদুর হাসান (রঞ্জন) তেমনই একটি পরিচিত নাম। ছাত্ররাজনীতির অগ্নিঝরা সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় চার দশকের রাজনৈতিক পথচলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজপথের একজন পরীক্ষিত কর্মী হিসেবে।

বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আসন্ন জেলা কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। রঞ্জনের রাজনৈতিক যাত্রার সূচনা ঘটে শৈশবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হুড়াসাগর খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতির প্রতি তাঁর আগ্রহের সূচনা হলেও মূলধারার ছাত্ররাজনীতিতে তাঁর সক্রিয় সম্পৃক্ততা শুরু হয় আশির দশকের শুরুতে। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের সিরাজগঞ্জ সফরে সপ্তম শ্রেণির এক ছাত্র হিসেবে ধানের শীষ হাতে মিছিলে অংশ নেওয়া সেই কিশোরই পরবর্তীতে হয়ে ওঠেন জেলা ছাত্ররাজনীতির অন্যতম আলোচিত নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে রঞ্জন ছিলেন রাজপথের সামনের সারির কর্মীদের একজন। তাঁর ভাষ্য অনুযায়ী, সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আগমনকে কেন্দ্র করে তিনি কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে পাবনা জেলা কারাগারে দীর্ঘ ৯ মাস ৯ দিন কারাবন্দি থাকেন। এরশাদ সরকারের নয় বছরের শাসনামলে তিনি মোট ছয়বার কারাভোগ করেন, যার সম্মিলিত সময় প্রায় তিন বছর।

কারামুক্তির পর ছাত্ররাজনীতিতে তাঁর উত্থান আরও দৃশ্যমান হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে পরপর দুইবার সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং পরে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। জিএস থাকাকালীন সময়ে জেলা ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে কলেজ ছাত্র সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার সময় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় নির্বাচন বাতিল হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় ১২ বৎসর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রঞ্জনের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো কমিটি বাণিজ্য বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর ভাষায়, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে কোনোদিন কমিটি বাণিজ্য করিনি, চাঁদাবাজি করিনি। আমার নামে থাকা প্রায় দুই শতাধিক মামলার একটিও ব্যক্তিগত কারণে নয়; সবই রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বারবার গ্রেফতার, মামলা ও পলাতক জীবনের মুখোমুখি হন বলে দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রথম মেয়াদেই প্রায় তিন বছর কারাগারে থাকতে হয়েছে এবং বিভিন্ন সময় আত্মগোপনে থাকতে হয়েছে। ওয়ান-ইলেভেন-পরবর্তী এবং পরবর্তী প্রায় দেড় দশকের রাজনৈতিক বাস্তবতায় তিনি আরও ২১ বার কারাগারে যান এবং দীর্ঘ সময় পলাতক জীবন কাটান।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে তাঁর পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হয়েছেন। তাঁর দাবি, স্ত্রী দীর্ঘ ১৫ বৎসর চাকরি করার পর কোনো নোটিশ ছাড়াই চাকরি হারান এবং তাঁদের বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রঞ্জনের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতা তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। তিনি বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর নথি পর্যালোচনা করলেই তাঁর রাজনৈতিক জীবনের স্বচ্ছতা ও কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব চিত্র পাওয়া যাবে। রাজনীতির পাশাপাশি পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ধারাবাহিকতা রয়েছে তাঁর পরিবারে। তাঁর বড় ছেলে আবরার হামীম (আপন) বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, একাধিক কারাবরণ, অসংখ্য মামলার অভিজ্ঞতা এবং তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকার অভিজ্ঞতাকে সামনে রেখে রাশেদুর হাসান রঞ্জন এখন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করছেন। তাঁর মতে, আগামী দিনের সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ ডিসেম্বর

রেখা খাতুন, ইবি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ চলবে। শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। পরে ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। একইদিনে দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ) মনোনয়নপত্র বাছাই করে ১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে একজন সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের বিষয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘শিক্ষক

আরও পড়ুন
language Change