তারিখ লোড হচ্ছে...

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

পাঠক সংখ্যা
638

হাফসা আক্তার:
জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন।
গত বছরের ৩০ জুন মো. আবু হোরায়রা সভাপতি ও এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। দীর্ঘ এক বছরের বেশি সময় পর এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হলো।

একইদিন এই ইউনিটের অন্তর্ভুক্ত দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ আরও নতুন করে ২১টি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।

অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলো হলো:

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এর আগে গত ১৪ নভেম্বর ৯টি বিশ্ববিদ্যালয়ের কমিটি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো-

১. নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল।

২. উওরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

৩. ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদল।

৪. স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদল।

৫. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদল।

৬. বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

৭. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদল।

৮. ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক শাখা ছাত্রদল।

৯. ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদল।

উল্লেখ্য, বাংলাদেশের মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা প্রায় ১০৯টি। এর মধ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা হলো। বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কমিটিও খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরিজে টিকে থাকার ম্যাচে,চেষ্টায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: দুপুরের রোদের তাপে তখনো গা পুড়ছে। এর মধ্যেও সাগরিকা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ঐচ্ছিক অনুশীলনে দেখা গেল বাড়তি আগ্রহ। মাঠের কোথাও ছয় ক্রিকেটারের অনুশীলনে হাসিঠাট্টা,কোথাও স্কিল ঝালিয়ে নেওয়ার কাজে সিরিয়াসনেস। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সফরকারীরা যে খোশমেজাজে আছেন,সেটাই বোঝা গেল ঘণ্টা দুয়েকের অনুশীলনে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে যাওয়ার পর অবশ্য এটাই হওয়ার কথা। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজটা বাদ দিলে টানা সাত সিরিজে হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে এখন টি-টোয়েন্টির সেই খরা কাটিয়ে ওঠার দ্বারপ্রান্তে ক্যারিবীয়রা। অনুশীলনে সে কারণেই আনন্দের সঙ্গে থেকেছে সিরিয়াসনেসও। অন্যদিকে সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেই জিতেছে বাংলাদেশ দল। এবার হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে ধারা ধরে রাখতে চাইলে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ না জিতলেই নয়।

আরও পড়ুন
language Change