নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ খ্রিস্টাব্দ ও হিজরি ১৪৪৮ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) সহকারী কমিশনার (ভুমি) মোঃ শামীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম. এ. হাফিজ, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, রামশার কাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ রফিকুল ইসলামসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত