রুস্তম ফারাজী, কেশবপুরঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন, আদর্শ, মানবতা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মিসকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আনারুল ইসলাম।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত