তারিখ লোড হচ্ছে...

জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিআইডব্লিউটিএ’র আরিফের কাণ্ড: লন্ডন-যুক্তরাষ্ট্র-এলিফ্যান্ট রোডে বাড়ি, বসুন্ধরায় ফ্ল্যাট, শতভরি স্বর্ণ, কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নৌ-পরিবহন মন্ত্রনালয় আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে।

তবে অভিযোগ বা তদন্তের তোয়াক্কা না করে বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছেন আরিফ। জানা গেছে, পাবনায় বাড়ি হওয়ায় রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির নামও ব্যবহার করে যাচ্ছেন তিনি। আবার কখনো ব্যবহার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রীর বিশেষ আত্মীয়ের পরিচয়ও।

দুদক এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরিফ উদ্দিন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগে অতিরিক্ত পরিচালক এবং ল্যান্ড অ্যান্ড এস্টেট এর পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দা এবং দুই দায়িত্ব নিয়োজিত থাকায় বিআইডব্লিউটিএ’র অধিকাংশ প্রকল্পে প্রভাব বিস্তার করে আসছেন তিনি। প্রভাব খটিয়ে সম্পদের পাহাড় গড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর এলিফ্যান্ট রোডের ৩০১ নম্বর বহুতল একটি বাড়ি তিনি ২২ কোটি টাকায় কিনেছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় সি ব্লকের ২/এ নম্বর সড়কের ৪৭/৫৫ নম্বর হোল্ডিংয়ের যে অ্যপার্টমেন্টে তিনি বসবাস করছেন, সেটিও কিনতে খরচ করেছেন ছয় কোটি টাকা। আর অ্যপার্টমেন্টের সাজসজ্জায় খরচ করেছেন আরো চার কোটি টাকা। ব্যক্তিগত ব্যবহারের জন্য কোটি টাকায় কিনেছেন গাড়ি। স্ত্রীর জন্যও আছে পৃথক গাড়ি। স্কলরশিপ ছাড়াই তার ছেলে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে। মেয়েকে পড়াচ্ছেন লন্ডনে। লন্ডনের বিগবর্ণ সিটিতে মেয়ের জন্য কিনেছেন একটি বাড়ি। যুক্তরাষ্ট্রেও ছেলের নামে বাড়ি কিনেছেন বলে বিআউডব্লিউটিএ’র কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র জানায়, পাবনার সুজানগর মৌজার বনখোলা, ঘেতুপাড়া, রামপুর, হাটখালী ও খেতুপাড়ায় অন্তত ২০০ বিঘা জমি কিনেছেন স্ত্রী শামীমা, সন্তান, ভাগ্নেসহ পরিবারের সদস্যদের নামে। অতিরিক্ত পরিচালক আরিফের বিরুদ্ধে রয়েছে নামে-বেনামে একাধিক ব্যবসায় অর্থলগ্নির অভিযোগ। বেনামে লাইসেন্স করে বিআইডব্লিউটিএ’র বড় বড় কয়েকটি ঠিকাদারী কাজও বাগিয়ে নিয়েছেন বলে সূত্র জানায়।

অভিযোগে আরো জানা গেছে, পাঁচটি বেসরকারি ব্যাংকে আরিফের রয়েছে কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট। বরাদ্দ না থাকলেও বিআইডব্লিউটিএ’র একটি গাড়ি সার্বক্ষণিক ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। স্ত্রী শামীমাকে কিনে দিয়েছেন অন্তত শতভরি স্বর্ণালংকার। ব্যক্তিগত আয়কর সার্টিফিকেটে এসব সম্পদের তথ্য তিনি গোপন করেছেন।

এর বাইরে বন্দর ও পরিবহন বিভাগের আওতাধীন ঘাট ইজারা নিয়েও আরিফের বিরুদ্ধে রয়েছে ভয়াবহ অভিযোগ। পছন্দের ইজারাদারকে দিয়ে মামলা করিয়ে ইজারা স্থগিত করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আরিফ। ফোরশোর নবায়নেও ইচ্ছামতো উৎকোচ আদায় করেন তিনি। বিআইডব্লিউটিএ’তে যা ওপেন সিক্রেট ঘটনা।

আরিফ উদ্দিনের এসব অভিযোগ বিষয়ে দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম গত বছরের ৩ সেপ্টেম্বর বিভিন্ন রেকর্ডপত্র তলব করে একটি চিঠিও দিয়েছে বিআইডব্লিউটিএ’র পরিচালক প্রশাসনকে।দুদক জানায়, বিআইডব্লিউটিএ’র আওতায় নারায়ণগঞ্জ পোর্ট থেকে ১ জানুয়ারি ২০১৯-৩১ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবের বিবরণী, আরিফ উদ্দিনের ব্যক্তিগত নথি, চাকরির মেয়াদে উত্তোলিত বেতন-ভাতার বিবরণ, দাপ্তরিক দায়দায়িত্ব সম্পর্কীত অফিস আদেশ, তার স্ত্রী শামীমা, দুই সন্তান, ভাগ্নের নামে ব্যবসা এবং শেয়ার পরিচালনার আবেদন এবং অনুমোদন সংক্রান্ত সব ধরনের কাগজপত্র তলব করেছে দুদক।

অবশ্য এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করে দ্য মিরর এশিয়া। তিনি বলেন, দাপ্তরিক কাজে মিটিংয়ে আছেন। পরে কথা বলবেন। কখন কথা বলবেন জানতে চাইলে তিনি বলেন, দু-এক দিন পরে সরাসরি আসেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডলার কারসাজির অভিযোগ ॥ ৬ ব্যাংকের এমডিকে শোকজ

স্টাফ রিপোর্টার॥ ডলার কারসাজির মাধ্যমে মাত্রাতিরিক্ত মুনাফা করায় ছয়টি ব্যাংকের ট্রেজারি-প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এবার ব্যাংকগুলোর ব্যাবস্থাপনা পরিচালককে (এমডি) শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। এই ছয়টি ব্যাংক হলো—ডাচ-বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকগুলোর এমডিদের শো-কজ বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নাম প্রকাশ না করার অনুরোধে ছয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডলার কারসাজির মাধ্যমে মাত্রাতিরিক্ত লাভের অভিযোগে তাদের শোকজ করা হয়েছে। জানা গেছে, আরো প্রায় এক ডজন ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির আওতায় আনা হচ্ছে। এজন্য সব ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, এখন প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন (তদারকি) করা হবে। যদি প্রমাণ

আরও পড়ুন
language Change