তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিআরটি প্রকল্পের বাস সার্ভিস উদ্বোধন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরের শিববাড়ীতে শুরু হলো বহু প্রতীক্ষিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের পরীক্ষামূলক বাস সার্ভিস। বিজয় দিবসের প্রাক্কালে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ১০টি বাস দিয়ে এই সেবা চালু করা হয়, যা রাজধানী ঢাকার সাথে গাজীপুরবাসীর যাতায়াত সুবিধা অনেকাংশে বৃদ্ধি করবে। 

এদিন সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। এছাড়াও বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিআরটি প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে জনগণের যাতায়াতের সুবিধা দিতে আমরা এটি চালু করেছি। প্রকল্পটি দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে এবং কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। তবে আমরা ১০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছি। বাকি কাজগুলো পর্যায়ক্রমে শেষ হবে।

তিনি আরো বলেন, বিআরটি প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে এটি দীর্ঘদিন কোনো কার্যকরী সুবিধা দিতে পারেনি।

বিআরটি প্রকল্পের আওতায় শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত দুটি রুটে বাস চলাচল করবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্তও ভাড়া ৭০ টাকা। পুরো যাত্রার জন্য শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা হবে।

এছাড়া, সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিআরটি লেন দিয়ে শুধু বাস চলাচল করার কথা থাকলেও, এই মুহূর্তে কার ও মাইক্রোবাসও বিআরটি লেনে চলাচল করবে, যাতে সাধারণ লেনগুলোর ওপর চাপ কমে।

বিআরটি প্রকল্পের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল এবং এটি ছিল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প। তবে নানা কারণে প্রকল্পটি এক যুগ ধরে সম্পন্ন হয়নি।

বর্তমানে, বিআরটি প্রকল্পে শীতাতপনিয়ন্ত্রিত ১০টি বাস চলাচল শুরু হলেও, প্রকল্পের বাকি কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

 

সবা:স:জু- ৩৫৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকার পুরনো খেলা শুরু করেছে: রিজভী

শেষ রক্ষা পেতে সরকার আবারও সেই পুরনো খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।   তিনি বলেন, ‘আওয়ামী জালেম সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। তাদের সকল অন্যায় অবিচার অপকর্মের বিচার দেশের জনগণ করবেই। আর যারা এই নিশিরাতের সরকারকে সহযোগিতা করছেন তারা এসব বন্ধ করুন। জনগণের পায়ের আওয়াজ শুনুন।’   তবে শেখ হাসিনার ১৫ বছরের অবৈধ মসনদ খান খান হয়ে যাবে। শেষ রক্ষা পেতে সরকার আবারও সেই পুরানো খেলা শুরু করেছে।   বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।   রিজভী বলেন, ‘এই নিশিরাতের মাফিয়া সরকার পতনের শেষ প্রান্তে পৌছে এসে ১০ ডিসেম্বর বিএনপি’র কর্মসূচিকে নিয়ে ‘পোড়া মাটি নীতি’ অবলম্বন করেছে। আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখার জন্য বিরোধী দলীয়

আরও পড়ুন
language Change