তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

মো: আবদুল আউয়াল সরকারঃ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয়, তা নিয়েই চাকরি করতে হবে, ঘুস দুর্নীতি চলবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।

দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানায় এখন থেকে কোন থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ লোকদেরকে পাঠিয়ে তদন্ত করে দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আমি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি। একজন দালালের নাম উল্লেখ করে তিনি ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমপি হাসনাত বলেন, আমি এসব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা জায়গা চেয়েছিলাম। এখন আল্লাহপাক যেহেতু সে সুযোগ দিয়েছেন অবশ্যই জনগণের পক্ষ হয়ে তাদের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার আপনাদেরকে যে সুবিধা দেয় সেগুলোর মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনাদের ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, এখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত রয়েছেন, আমার কথাগুলো যদি কেউ মতানৈক্য করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম। এমনও হয়েছে আমি নিজেই কোনো ব্যক্তিকে থানায় পাঠিয়েছি অভিযোগ কিংবা মামলা করার জন্য। কিন্তু সেখানে দেখলাম দালাল ছাড়া কোনো কথাই চলে না।

ওসির উদ্দেশে তিনি আরও বলেন, আপনি থানার ভিতর থেকে দেখতেছেন, আর আমি দেখতেছি সাধারণ মানুষের দিক থেকে। আজকে থেকে এই মুহূর্ত থেকে থানায় কোন দালাল থাকবে না। আপনি আপনার সেকেন্ড অফিসারকে নিয়ে আলোচনায় বসেন। সবাইকে বলে দেবেন সরকার যে বেতন দেয় সে বেতন নিয়েই আপনাদেরকে চাকরি করতে হবে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গোমতীর মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, থানার ওসিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। এসময় তাদের ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ মিনিটেও হামলা চলমান রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লিখা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’ ‘সাদিক আমার দোকান ভেঙেছিল, আজ ছাত্র-জনতা তার বাসা গুঁড়িয়ে দিয়েছে’ সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তারা ‘নারায়ে

আরও পড়ুন
language Change