তারিখ লোড হচ্ছে...

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ

রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের চতরা এলাকায় অবস্থিত টিকে গ্রুপের একটি কারখানার বিষাক্ত শিল্পবর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানির কারণে বিপন্ন হয়ে পড়েছে স্থানীয় পরিবেশ ও কৃষিজীবী মানুষের জীবন। কারখানাটির নির্গত রাসায়নিকের প্রভাবে আশপাশের ফসলি জমি ও পুকুরের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিষাক্ত বর্জ্যের কারণে একটি পুকুরের প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক সইদার রহমান জানান, বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে তিনি তার চাষ করা সব মাছ মরে ভেসে থাকতে দেখেন। তার অভিযোগ, কারখানা থেকে নির্গত ডিটারজেন্ট ও অন্যান্য রাসায়নিক বর্জ্য বৃষ্টির পানির সাথে তার পুকুরে প্রবেশ করায় এই মড়ক লেগেছে। ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে সইদার রহমান বলেন, আমি একজন অসহায় কৃষক। কোম্পানির পাশের জমিতে কষ্ট করে চাষাবাদ করি। কিছুদিন আগে তাদের বিষাক্ত কেমিক্যালের কারণে আমার প্রায় ৭৫ শতাংশ জমির কচুক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। আর এবার পুকুরের দুই লাখ টাকারও বেশি মাছ মারা গেল। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি, আমি এখন নিঃস্ব। স্থানীয় কৃষকদের দাবি, কারখানাটি সাবেক সনিক প্রাইম পুষ্টি লিমিটেড থাকার সময় থেকেই এই সমস্যা চলছে, যা বর্তমান মালিকপক্ষ টিকে গ্রুপের অধীনেও অব্যাহত রয়েছে। অপরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের ফলে আশপাশের কৃষিজমিতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকার আরেক কৃষক আব্দুল কুদ্দুস বলেন, এই কোম্পানির কারণে আমরা সাধারণ কৃষকরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। বিষাক্ত বর্জ্যে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, কোনো ফসল ঠিকমতো ঘরে তুলতে পারছি না। এমনকি এর প্রভাবে এলাকার খাল-বিলের দেশীয় মাছও এখন বিলুপ্তির পথে।

কৃষিজমি ও জলাশয়ের পাশাপাশি বায়ুদূষণের অভিযোগও তুলেছেন এলাকাবাসী। কারখানাটি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে চতরা ও আশপাশের এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে নানাবিধ শ্বাসকষ্ট ও চর্মরোগের ঝুঁকি বাড়াচ্ছ। তবে স্থানীয় বাসিন্দারা সাফ জানিয়েছেন, তারা শিল্পপ্রতিষ্ঠান বন্ধের পক্ষে নন। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কারখানাটি চালু থাকুক-এটি তারা চান। কিন্তু পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে অবিলম্বে কার্যকর ইটিপি (বর্জ্য শোধনাগার) ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অন্যথায় ফসলি জমি ও জীবিকা রক্ষায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে বক্তব্য জানতে টিকে গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াতের স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাসমুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে। তার আদেশ-নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে পাশে দাঁড়াবে। তিনি বলেন, স্বপ্নের সেই বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে। জামায়াত আমির বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। একদিকে জনসংখ্যা

আরও পড়ুন
language Change