তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক

ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের এক ক্ষমতাধর কর্মচারীর লাগামহীন দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে খোদ বিভাগীয় স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ মহলের রহস্যজনক নিষ্ক্রিয়তা ও পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগ উঠেছে।

সিভিল সার্জন কার্যালয়ের বিতর্কিত স্টেনোগ্রাফার সুলতান উদ্দিনের প্রকাশ্য ঘুষ গ্রহণের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হলেও, অদ্যবধি অজ্ঞাত ভূতের খুঁটির জোরে বহাল তবিয়তে আছেন এই অভিযুক্ত কর্মচারী। অপরাধের অকাট্য প্রমাণ থাকার পরও তদন্ত রিপোর্ট দাখিলের পর বিভাগীয় পরিচালকের আইনি পদক্ষেপ গ্রহণে এই দীর্ঘসূত্রতা ও মন্থর গতি মূলত অপরাধীকে আইনি ফাঁকফোকর গলে বাঁচিয়ে দেওয়ার এক পরিকল্পিত অপচেষ্টা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

অনুসন্ধানে দেখাযায়, ময়মনসিংহ জেলার প্রায় ১ হাজার ২০০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন ও নতুন অনুমোদনের ফাইলকে জিম্মি করে দীর্ঘ তিন বছর ধরে একচ্ছত্র চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই স্টেনোগ্রাফার সুলতান। মাসের পর মাস হয়রানির শিকার ও ‘মাসোহারা’ দিতে বাধ্য হয়ে চরম ক্ষুব্ধ ক্লিনিক মালিকরা একপর্যায়ে তার অর্থ লালসার প্রমাণ হাতেনাতে ক্যামেরাবন্দি করেন। সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদক ইউসুফ খান লিটনের মাধ্যমে এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় অপরাধ আড়ালের বহুমুখী প্রশাসনিক কারসাজি। ইতিপূর্বে এই কার্যালয়েরই সাবেক অফিস সহকারী জাকির হোসেনের ১ কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির খতিয়ান দুদকের জালে আটকা পড়লেও, সুলতান উদ্দিনের ক্ষেত্রে প্রশাসনের রক্ষাকবচ আরও সুদৃঢ় ও অভেদ্য রূপ ধারণ করেছে।

নিজের অপরাধের দায় এড়াতে এবং তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে অভিযুক্ত সুলতান এখন অত্যন্ত চতুরতার সাথে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদ্য যোগদানকৃত ক্যাশিয়ার মেহেদী হাসানের ওপর পাল্টা দোষ চাপানোর এক মনস্তাত্ত্বিক অপকৌশল বেছে নিয়েছেন। অথচ ভুক্তভোগী ক্যাশিয়ার মেহেদী হাসানের দাবি, অতীতে মিথ্যা অপবাদে আদালতের বারান্দা ঘুরে সসম্মানে খালাস পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) নির্দেশে তিনি যখন পুনরায় যোগদান করতে যান, তখন খোদ সুলতান উদ্দিনই তার কাছে ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেছিলেন এবং তা না দেওয়ায় তৎকালীন সিভিল সার্জনের দোহাই দিয়ে যোগদানপত্র আটকে রাখা হয়েছিল।

এই ঘটনার সবচেয়ে কদর্য দিকটি উন্মোচিত হয়েছে তদন্ত প্রক্রিয়ার সমান্তরালে চলতে থাকা সাক্ষী গুম ও হুমকির সংস্কৃতিতে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত বা কর্মস্থল থেকে অপসারণ করার নূন্যতম প্রাতিষ্ঠানিক রেওয়াজটুকুও এখানে চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ফলে নিজ আসনে বহাল থেকে সুলতান উদ্দিন এখন প্রকাশ্যেই লাইসেন্স বাতিলের এবং ক্লিনিক সিলগালা করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে ঘটনার মূল সাক্ষী ও ক্লিনিক মালিকদের মুখ বন্ধ করতে বাধ্য করছেন। প্রাণভয়ে ও ব্যবসায়িক অস্তিত্ব রক্ষার তাগিদে অনেক ভুক্তভোগীই এখন তদন্ত কমিটির সামনে সুর বদলাতে বাধ্য হচ্ছেন, যা এই প্রশাসনিক তদন্তের বিশ্বাসযোগ্যতাকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

একই ধরনের অপরাধে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফারকে তাৎক্ষণিক বরখাস্ত ও বিভাগীয় তদন্তের মুখোমুখি করা হলেও, ময়মনসিংহে এই ভিন্ন নীতি ও পক্ষপাতমূলক আচরণ জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ ফরেনসিক তদন্তের মাধ্যমে ডিজিটাল প্রমাণাদি ও নথিপত্রের স্বাক্ষর যাচাই করলেই এই সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতির আসল কঙ্কালটি বেরিয়ে আসবে।

এই প্রশাসনিক অচলাবস্থা ও দায় এড়ানোর বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের সিভিল সার্জন নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানান, তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর তিনি ব্যক্তিগতভাবে বিভাগীয় পরিচালককে অবহিত করেছেন এবং পূর্ববর্তী সিভিল সার্জনদেরও পত্র মারফত বিষয়টি জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্তের আইনগত এখতিয়ার তার না থাকায় এবং পরিচালক মহোদয় কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় পুরো বিষয়টি এখন ঝুলন্ত অবস্থায় রয়েছে।

তবে অপরাধীকে সুরক্ষার যাবতীয় অভিযোগ কৌশলে অস্বীকার করে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার প্রথাগত আমলাতান্ত্রিক ভাষায় জানান যে, তদন্ত রিপোর্টসহ অন্যান্য নথিপত্র তার দপ্তরে পৌঁছেছে এবং খুব দ্রুতই এ বিষয়ে তথাকথিত ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী

স্টাফ রিপোর্টার:  চট্টগ্রাম নগরের চকবাজার থেকে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে থানার দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় আটক এড়াতে ওই এলাকার একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি। কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশের একটি সূত্র

আরও পড়ুন
language Change