তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন 
পাঠক সংখ্যা
638

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

জেলা শহরের বিশ্বরোড মোড়-বেলেপুকুর প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (০৪ আগষ্ট) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাকের কার্যালয় চত্ত্বরে এলাকাবাসী আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বেলেপুকুরসহ ৩নং ওয়ার্ডের কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷

স্থানীয়রা বক্তব্যে বলেন, এ অঞ্চলে বেলেপুকুর সহ আশে পাশের কয়েক হাজার মানুষের বসবাস করেন। প্রাচীন আমল থেকেই শাহনেয়ামতুল্লাহ কলেজের মধ্য দিয়ে বিশ্বরোড মোড় যাওয়ার একটি পাত্র রাস্তা ছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহনেয়ামতুল্লাহ কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আনোয়ারুল ইসলাম ও সাবেক এমপি আব্দুল ওদুদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীন নির্মাণ করেন। সে সময় এলাকাবাসীর আবেদন ছিল কলেজের মধ্যে দিয়ে মানুষের চলাচলের সুযোগ-সুবিধা দেওয়ার। কলেজ কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছিলেন। তবে আশ্বাস চার দেয়ালের মাঝেই থেকে গেছে।

তারা উল্লেখ্য করেন, বিগত ১ যুগ ধরে এ অঞ্চলের মানুষজন একটি করিডোরে বাসবাস করছেন। স্থানীয় সার্বিক বিবেচনায় বেলেপুকুর, শিয়ালা, গনকাসহ এ অঞ্চলের জনগোষ্ঠীর বিকল্প রাস্তার প্রয়োজনীয়তা দেখা দিলে। সরকারিভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বেলেপুকুর টু বিশ্বরোড পর্যন্ত ৩০ ফিটের প্রস্তাবিত এই রাস্তাটির মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেন। বলেন, এখন শেষ মুহূর্তে অধিগ্রহণ শাখা সংযোগ সড়কের দুই দিকের জমি অধিগ্রহণ প্রক্রিয়া করছে। এমতাবস্থায় কলেজ সীমানার প্রান্ত ঘেঁষে রাস্তাটি যখন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে এসময় শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন।

এ অঞ্চলের মানুষের একটাই দাবি বিশ্বরোড মোড় টু বেলেপুকুর রাস্তাটির। দাবি আদায় না হলে পরবর্তীতে ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা শামসুল হক (গানু), জেলা যুব দলের সদস্য সৈকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বেলেপুকুর সহ এ অঞ্চলের স্থানীয় বাসিন্দা।

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ০৩ আগষ্ট শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীর্ঘদিন একই স্থানে থাকার সুবাদে নিজস্ব সিন্ডিকেট তৈরি বিপাকে সেবাগ্রহীতাগন

জাহাঙ্গীর আলম শাহীন: ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার লোকমানের ঘুষ, দুর্নীতি ও জাল-জালিয়াতের কারণে তার বিরুদ্ধে দুূদকে অভিযোগ হয়েছে। সরজমিনে দেখা যায়, ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের এজলাস এর সামনে রুম ভর্তি লোক দাঁড়িয়ে থাকার পরও সাব- রেজিস্টার খাস কামরায় বসে দলিলে স্বাক্ষর করেছেন এবং মাঝে-মধ্যেই উমেদার লোকমানের সাথে নিচু স্বরে কথা বলতে ও দলিলে স্বাক্ষর করতে দেখা যায়। নিয়ম অনুযায়ী এজলাস এর সামনে যতক্ষণ সেবা গ্রহীতা গন থাকবেন ততক্ষণ এজলাসে বসে কথোপকথন শেষে সাব রেজিস্ট্রার দলিলে সাক্ষর করবেন। তাছাড়াও উমেদার লোকমানকে দলিল লেখক ও দাতা – গ্রহীতাদের সাথে কমিশন নিয়ে কথা বলতে দেখা যায়। কখনো এজলাসের পাশে, আবার কখনো সাবরেজিস্ট্রারের খাস কামরার পাশে সিসি ক্যামেরা মুক্ত রেকর্ড রুমের ভিতরে যেখানে লোকমান ঘুষের টাকা লেনদেন করে থাকেন। সাব কবলা, হেবা, বন্ধকি,

আরও পড়ুন
language Change