তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক
পাঠক সংখ্যা
638

তিশা আক্তার:

রাজউকের পূর্বাচল প্রকল্পে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে। আওয়ামিলীগ সরকারের আমলে গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে মোটা অং টাকা নজরানা দিয়ে ৫ সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে বসানো হয়েছিল প্রধান প্রকৌশলীর চেয়ারে। গোটা আওয়ামী লীগ আমলে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউকের প্রকৌশল বিভাগকে বানিয়েছিলেন দুর্নীতির আখড়া। বিধিভংগ করে নিয়েছিলেন পদন্নোতি। বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পরও তাকে পদবনতি দিয়ে বদলী করা হয় । তার বিরুদ্ধে ওঠা পূর্বাচল প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এতো কিছুর পরও তিনি পুর্নরায় রাজউকের প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন।
অসংখ্য অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল মল্লিক : ২০০৭-২০০৮ সময়ে বিজয় সরণির মুখে তেজগাঁও রেলক্রসিংয়ের উপর ওভারপাস নির্মাণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক থাকাকালে নিরীহ ১৩ জন শ্রমিক হত্যাকান্ডের সঙ্গে উজ্জ্বল মল্লিকের নাম জড়িয়ে আছে। অভিযোগ রয়েছে তার চরম অব্যবস্থাপনার কারনে এসকল নীরিহ শ্রমিকদের মৃত্যু হয়। তৎকালীন সময়ে র‌্যাংগস বিল্ডিংয়ের মালিক এ বিষয়ে মামলাও করেন। এত বৃহৎ অবকাঠামো অপসারণের কাজে যোগ্য ও অভিজ্ঞ পরামর্শকের প্রয়োজনীতা থাকলেও সে বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি তৎকালীন প্রকল্প পরিচালক উজ্জল মল্লিক। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিক-নির্দেশনা দেওয়ার একক দায়িত্ব নিয়ে তিনি এই সব হতভাগ্য শ্রমিকের মৃত্যুর কারণ হন। তার অদক্ষতায় এতবড় হত্যাকান্ড সংঘটিত হলেও পর্দার অন্তরালে থেকে যান হুকুমদাতা উজ্জল মল্লিক।
আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নাম ভাঙিয়ে রাজউকের দুর্বত্তায়নের নতুন মাহাকাব্য লিখেছেন তিনি। এক এক করে সব সিনিয়রদেরকে ডিঙিয়ে পূর্বাচল প্রকল্পের সহকারী প্রকৌশলী থেকে শুরু করে প্রকল্প ব্যবস্থাপক অতঃপর সহকারী প্রকল্প পরিচালক এবং পরিশেষে প্রকল্প পরিচালক বনে যান তিনি। আশ্চর্যের বিষয় বিভিন্ন সময়ে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় উপ-সহকারী প্রকৌশলী থেকে প্রকল্প ব্যবস্থাপক-সহ অনেককেই ওই প্রকল্পে থেকে বদলি করা হলেও উজ্জল মল্লিককে কখনই বদলি করা হয়নি।অভিযোগ রয়েছে তিনি একই পূর্বাচল প্রকল্পে একটানা এক যুগ বিভিন্ন পদে নিযুক্ত থেকে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। এছাড়াও পূর্বাচল প্রকল্পে প্রায় ৪৮ (আটচল্লিশ ) কি.মি. দীর্ঘ লেক আছে। প্রজেক্ট প্রোফাইল অনুযায়ী সারা বছর এসকল লেক-এ পানি থাকার কথা। এমনকি দেশের ঐতিহ্যবাহী পাল তোলা নৌকা চলার বিষয়টি লিপিবদ্ধ রয়েছে। অথচ আনোয়ার হোসেন (সাবেক প্রধান প্রকৌশলী) এর প্রিয়ভাজন এই উজ্জল মল্লিক লুটতরাজের ছিদ্র হিসেবে ডিজাইনের ব্যত্যয় ঘাটিয়ে প্রতিটি ব্রিজের ডেক বাস্তবে নিচু করে দিয়েছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানগুলিকে অনৈতিকভাবে লাভবান করে বখরাবাজির লক্ষ্যে এমনভাবে ব্রিজগুলো নির্মাণ করান যাতে পাল তোলা নৌকা তো দুরের কথা, লেক দিয়ে ছোট ডিঙ্গি নৌকাও চলাচল করতে না পারে। এছাড়াও পূর্বাচল প্রকল্পের বিভিন্ন মৌজায় বিভিন্ন উচ্চতা রেখে প্রকল্পের সৌন্দর্য্য ও ভুমির ব্যবহার নিশ্চিত করার কথা। যেমন-ইছাপুর মৌজায় ৭.০০ আর-এল’র বিপরীতে কমতা-হাড়ারবাড়ী রঘুরামপুর মৌজায় ১৩০০ আর-এল থাকবে। অথবা ঠিকাদারের সাথে যোগসাজশে সব মৌজার আর-এল এক সমান করে উপরস্থ মাটি নিচে ভরাট করে উপরোক্ত মাটি ভরাটের বিল হিসেবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন করিৎকর্মা এই উজ্জল মল্লিক।পক্ষান্তরে ঘটেছে প্রকল্পের সৌন্দর্য্য হানি । পূর্বাচল প্রকল্পে নিযুক্ত থাকাকালে পায় ৫ (পাঁচ) হাজার কোটি টাকা ঠিকাদারী বিল পরিশোধের সাথে সরাসরি সংশ্লিষ্ট উজ্জল মল্লিক। লেক ও মাটি ভরাটের পাশাপাশি ৩শ’ কি.মি আশা রাস্তা ও ১৫০ কি.মি ঊর্ধ্বে ড্রেনের কাজ তার হাত দিয়েই সম্পন্ন হয়েছে। নিম্নমানের কাজ হওয়ায় যা এখন ভেঙে পড়ছে। জনশ্রুতি আছে যে এক পূর্বাচল প্রকল্পের উক্ত বিল হতেই উজ্জল মল্লিকের অবৈধ উপর্জন ৫শতকোটি টাকা ছাড়িয়েছে।
এদিকে পূর্বাচল প্রকল্পে সার্বিক ব্যত্যয় বাস্তবায়নের শ্লথ গতি ও দুনীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি নির্দেশে আই.এম.ই.ডি, পি কমিশন ও দুদকের একাধিক প্রতিনিধি দল অনুসন্ধান শুরু করলেও কোনটিই আলোর মুখ দেখেনি। গুঞ্জন রয়েছে যে কয়েক কোটি টাকার বিনিময়ে উজ্জল মল্লিক সকলকেই ঘুম পাড়িয়ে রাখেন।
এছাড়াও ঠিকাদারী কাজের টেন্ডার ডকুমেন্টে কারসাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এই উজ্জল মল্লিকের বিরুদ্বে। ‘ওয়েস্টার্ন’ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রায় ১২শ’ কোটি টাকা মূল্যের কাজ দেওয়ার বিনিময়ে সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশারফ হোসেন ও তৎকালীন রাজউক চেয়ারম্যানের অনুসারী হিসেবে সামগ্রিক কাজের উপর নিজেই শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পূর্বাচল প্রকল্পের ‘ওয়াটার সাপ্লাইয়ে কাজের (পিপিপি) খাত থেকেও ৬ (ছয়) কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্বে। অভিযোগ রয়েছে টেন্ডার ডকুমেন্ট-এ তথ্যের ঘাপলা করে অনৈতিকভাবে অযোগ্য ঠিকাদারগণকে কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার। যেমন, প্যাকেজ নং- ১৯ আরসি-০৬-জিআই লট নং ০২, ০৩, ০৪ প্রভৃতির ক্ষেত্রে প্রথমবারের টেন্ডার মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত আমূল পাল্টে দ্বিতীয়বারের ‘টিইসি’-এর মাধ্যমে পছন্দসই ঠিকাদারকে কাজ পাইয়ে প্রায় দুই কোটি কামিয়ে নেন। অজক নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ১০০ (একশত) কোটি টাকার রাস্তার কার্পেটিং কাজে ঘষা-মাজা করে প্রায় ১৭ (সতের) কোটি টাকা হাতিয়েছেন। পূর্বাচল প্রকল্পে মাত্র ০৩ (তিন) কাঠার প্লট বরাদ্দ পেয়ে প্রভাব খাটিয়ে সেটিকে বদলিয়ে ৮.৫০ কাঠার প্লটে রূপান্তরিত করেছেন। রাজউকের বনানী কোয়র্টারে থাকলেও সেখানে বিশাল বাংলো বানিয়ে প্রায়শঃই অবকাশ যাপন করেন তিনি । রাজউক পূর্বাচল প্রকল্পে ১.৫০০ (পনের শত) ক্ষতিগ্রস্থদের প্লট বরাদ্দ দেওয়া হয়। জানা গেছে, দুটি বরাদ্দে যে স্থান নির্ধারণ করা হয়েছে তা অ্যাপার্টমেন্ট মিডল জন্য। তা নিম্ন আয়ের লোকেদের জন্য সংরক্ষিত। পূর্বাচল প্রকল্পের লে-আউট উপযুপরি ৪র্থ বার সংশোধন করার পর প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দের কারণে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ‘বিইএলএ’ কর্তৃক রাজউকের বিরুদ্ধে মোকদ্দমা করেছে। প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দে জনশ্রুতি রয়েছে পরামর্শক প্রতিষ্ঠান ডাটা-এক্সকে দিয়ে প্লটের বিবর্তন ঘটানোর, যার পিছনে রয়েছেন এই উজ্জল মল্লিক। এসময় প্রায় ৪৫ শত কোটি টাকা ভাগ-বাটোয়ারা হয়। উক্ত অপকর্মে জড়িত ছিলেন তৎকালীন আওয়ামীলীগ দলীয় মন্ত্রী ইঞ্জিঃ মোশারফ হোসেন, তৎকালীন রাজউক চেয়ারম্যান আ. রহমান, পূর্বাচল প্রকল্পের পরিচালক শেখ শাহীন এবং উজ্জল মল্লিক। পূর্বাচলের ৪র্থ সংশোধনীর উপর যেখানে মামলা চলছে সেখানে কিভাবে পুণরায় সংশোধনী করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১০০টি বরাদ্দে অনিয়মের আশ্রয়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদেরকে বাদ রেখে টাকা খেয়ে অন্য লোককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। যাতে গণপূর্ত মন্ত্রী, রাজউকের অধুনা-প্রাক্তন চেয়ারম্যান সাঈদ নুর, পূর্বাচল প্রকল্পের পরিচালক শেখ শাহীন, পরিচালক প্রশাসন হাসানসহ এই কার্যক্রমে জড়িত । অন্যান্যরা প্রায় ১০০ (একশত ত্রিশ) কোটি টাকার বাণিজ্য করেছে। যার নেপথ্যের নায়ক এই উজ্জল মল্লিক।
এদিকে রাজউকের প্রধান প্রকৌশলীর পদের জন্য শর্তপূরণ ব্যতিরেকেই তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন। চাকরির নিয়োগবিধি অনুযায়ী প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির ক্ষেত্রে ‘তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর চাকুরির অভিজ্ঞতার প্রয়োজন। উজ্জল মল্লিকের সে অভিজ্ঞতা নেই। আবার তিনি সিনিয়র একাধিক কর্মকর্তাকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলী হয়েছেন।
দুর্নীতির অভিযোগে উজ্ঝল মল্লিকের পদাবনতি :
অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) উজ্জ্বল মল্লিককে পদাবনতি দেওয়া হয়েছে। গত ০৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে ৩২৯৩ স্মারকে রাজউকের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে উজ্জ্বল মল্লিককে পদাবনতি দেওয়া হয়েছে। এতে করে তিনি প্রধান প্রকৌশলীর পদ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে এক ধাপ নীচে দায়িত্ব পালন করবেন। রাজউকের অফিস আদেশে বলা হয়েছে, রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে আনীত অভিযোগ, তার কারণ দর্শানোর জবাব, বিভাগীয় তদন্ত প্রতিবেদন, ব্যক্তিগত শুনানী এবং সংশিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে ‘অসদাচরণ’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে আদেশের তারিখ থেকে ৫ বছরের জন্য ‘তত্ত্বাবধায়ক প্রকৌশলী’ পদে নামিয়ে দেওয়ার গুরুদন্ড আরোপ করা হলো। আদেশে আরও বলা হয়েছে পদাবনতি বলবৎ থাকার সময়কাল তিনি বার্ষিক বেতন বৃদ্ধির জন্য গণনাযোগ্য হবেন না। তবে শাস্তির মেয়াদকাল শেষ হলে তিনি সয়ংক্রিয়ভাবে ৫০, ০০০- ৭১, ২০০ টাকার বেতন স্কেলে প্রত্যাবর্তন করবেন। তিনি কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
পদোন্নতিতে জালিয়াতি :
রাজউক সূত্র বলেছে, তিনি এই শাস্তি পেয়েছেন প্রধান প্রকৌশলী (ডিজাইন ও নকশা) পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রমানিত হুওয়ার ফলে। পদোন্নতির জন্য নিয়ম অনুযায়ী তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল লতিফ হেলালীর কাছ থেকে বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) নেওয়ার কথা থাকলেও তিনি সেটা নিয়েছে আরেক প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌসের কাছ থেকে। বিষয়টি নিয়ে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম লিখিত অভিযোগ দিলে ৮ আগস্ট ২০২৪ সালে উজ্জ্বল মল্লিককে কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। তিনি লিখিত জবাব দিলে ১৮ আগস্ট তা গ্রহণযোগ্য না হওয়ায় চাকরি বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন রাজউকের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার। সূত্র বলছে, ওই পদে পদোন্নতির তালিকায় এক নম্বরে ছিলেন আব্দুল লতিফ হেলালী ও দুই নম্বরে ছিলেন নুরুল ইসলাম। এ পদোন্নতির অংশ হিসেবে গণপূর্ত মন্ত্রণালয় যে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল, সেখানে আপত্তি দিয়েছিল দুদক। অনাপত্তি চাওয়া হলে ছক আকারে পাঠানো পত্রে দুদক উজ্জ্বল মল্লিকের নামের পাশে দুদকের মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।
সিঙ্গাপুরে টাকা পাচার ও দুদকের অনুসন্ধান :
তার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতি অভিযোগ থাকলেও সে তদন্ত চলে ঢিমে তালে। রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ ( রাজউকের) পূর্বাচল প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে, প্রকল্পের কিছু নথিপত্র তলব করে রাজউকের চেয়ারম্যানকে গত ১৬/৪/২০২৩খ্রিঃ তারিখে দুদকের স্মারক নং ০০.০১.০০০০.৫০১.০১.১৩০.১৮/১৪৬৮৫ মূলে এ পত্র প্রদান করা হয়েছে। অনুসন্ধানের জন্য ৩ সদস্যের একটি টিম গঠন করে দুদক। টিমের সদস্যরা হলেন:পরিচালক প্রবীর কুমার দাস,মো: সহিদুর রহমান ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
অনুসন্ধানের জন্য যেসব নথি চাওয়া হয়েছে:
১.পূর্বাচল প্রকল্পের ইছাপুর মৌজা এবং কামতা-হাড়ারবাড়ি-রঘুনাথপুর মৌজার মাটি ভরাট সংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি। ২. পূর্বাচল প্রকল্পের পিডি উজ্জল মল্লিক দায়িত্বে থাকাকালীন সময়ের লেক, মাটি ভরাট, উর্ধ্ব রাস্তা নির্মাণ,এবং উর্ধ্ব ড্রেন নির্মাণ সংক্রান্ত নথিপত্রও ৫ নং সেক্টরের লেক ভরাট সংক্রান্ত নথিপত্রের সত্যায়িত কপি। ৩. পূর্বাচল প্রকল্পের ওয়াটার সাপ্লায় এর বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত সমস্ত নথি। ৪. ফুর্বাচল প্রকল্পের লে-আউট কতবার সংশোধন হয়েছে সে সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত কপি ও বিস্তারিত তথ্য। ৫. প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিকের নামে পূর্বাচল প্রকল্প হতে কতগুলো প্লট বরাদ্দ পেয়েছে এবং প্লট বরাদ্দ সংক্রান্ত নথি। ৬.রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পূর্বাচল প্রকল্পে ১৫০০ ক্ষতিগ্রস্থদের মাঝে প্লট বরাদ্দ সংক্রান্ত নথি ও রেকর্ড পত্রের সত্যায়িত ফটোকপি। ৭. ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং হতে ডিপিএম পদ্ধতিতে মালামাল ক্রয়ের সকল ওয়ার্ক অর্ডার,বিল পরিশোধ সংক্রান্ত সকল বিল ভাউচার ও এবং এ বিষয়ে কোন তদন্ত সংগঠিত হয়েছে কি না সে সংক্রান্ত রেকর্ডপত্র এবং তদন্ত প্রতিবেদন (যদি থাকে)। ৮. পূর্বাচল প্রকল্পে শিকদার গ্রুপের অনুকুলে বরাদ্দকৃত প্লট সংক্রান্ত নথি ও রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি। কিন্তু ৫ আগস্ট ২০২৪ এর পূর্বে সেই তদন্ত আর আলোর মূখ দেখেনি। এর কারনও কারও অজানা নয়। তিনি ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১২০০ কোটি টাকার কাজ দিয়েছেন। এর মধ্যে শত শত কোটি টাকার কাজ পিপিআর ২০০৮ এর ব্যাত্যয় ঘটিয়ে সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে দিয়েছেন। এই ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং হলো আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মাহাবুবুল আলম হানিফের নেপথ্য মালিকানাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এক চেটিয়া সেনাবাহিনী, পানি ঊন্নয়ন বোর্ডে কাজ পেয়েছে। ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং ৩৬টি ড্রেজার সহ অন্যান্য কন্সট্রাকশন যন্ত্রপাতি ক্রয়ের নাম করে ওভার ইনভয়েসিং যুক্তরাষ্ট্র ,সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও ভারতে টাকা পাচার করার অভিযোগ রয়েছে। । মাহাবুবুল আলম হানিফ ছিলেন আওয়ামিলীগ সরকারের আমলে অত্যান্ত ক্ষমতাধর । ফলে তার আনুকূল্যে উজ্জ্বল মল্লিকও এক প্রকার শেখ পরিবারের গ্রীন কার্ড হোল্ডার হয়ে যান।
অনিয়ম করে নিজ নামে প্লট :
রাজউকের নথি ঘেঁটে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ২০০৯ সালে প্রকল্প কর্মকর্তা হয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে যোগ দেন। পরে তিনি ওই প্রকল্পে অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং পরে পদোন্নতি পেয়ে প্রকল্প পরিচালক (পিডি) হন। ২০২০ সাল পর্যন্ত তিনি পিডি ছিলেন। একপর্যায়ে সংস্থাটির প্রধান প্রকৌশলী হয়েও পিডির পদে ছিলেন। পরে তাঁকে পিডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পিডি থাকাকালে প্রকল্পের মহাপরিকল্পনায় বাণিজ্যিক ব্লকের সঙ্গে থাকা একটি আরবান ইউটিলিটি ফ্যাসিলিটির (ইউইউএফ) জায়গায় ৭ কাঠা আয়তনের প্লট বানিয়ে নিজের নামে বরাদ্দ নেন। পূর্বাচল প্রকল্পের ৫ নম্বর সেক্টরের ১০৩ নম্বর রোডের ৯১ নম্বর প্লটটির জন্য সরকারি কোষাগারে জমা হয়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। অথচ প্লটটির বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৫ নম্বর সেক্টরে ১০৩ নম্বর প্রধান সড়ক লাগোয়া বাণিজ্যিক ব্লক। এই ব্লকের শেষ অংশে লেকপাড়ে বেশ কিছু জায়গা খালি রাখা হয়েছিল নকশায়। আরবান ইউটিলিটি ফ্যাসিলিটি (ইউইউএফ) হিসেবে চিহ্নিত ওই জায়গা রাখা হয় মূলত প্রয়োজন সাপেক্ষে পরিষেবা অবকাঠামো স্থাপনের জন্য। নকশা পরিবর্তন ও লেক ভরাট করে সেখানে সৃজন করা হয় দুটি প্লট, যার নম্বর ৯১ ও ৯৩। এর প্লট একটি নেন তৎকালীন প্রকল্প ব্যবস্থাপক (পরে প্রকল্প পরিচালক) নিজেই, অন্যটি বরাদ্দ দেওয়া হয় প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের মালিকের স্ত্রীর নামে। শুধু যে নকশা পরিবর্তন করা হয়েছে তা নয়, কম দামে নেওয়ার জন্য প্লটের শ্রেণিতেও আনা হয় পরিবর্তন। বাণিজ্যিক ব্লকে অবস্থিত প্লট দুটির বাজারদর কমপক্ষে ২০ কোটি টাকা হলেও আবাসিক প্লট হিসেবে তা বিক্রি হয়েছে মাত্র ৩৭ লাখ ৫০ হাজার টাকায়। অর্থাৎ প্লটের শ্রেণির মারপ্যাঁচে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কম পেয়েছে প্রায় ১৯ কোটি ৬২ লাখ টাকা। খোঁজ নিয়ে জানা যায়, লেকপাড়ের ৯১ নম্বর প্লটটি নিজ নামে বরাদ্দ নেন রাজউকের বর্তমান প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) উজ্জ্বল মল্লিক। তিনি দীর্ঘ সময় পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রকল্প ব্যবস্থাপক (পিএম), ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত অতিরিক্ত প্রকল্প পরিচালক (এপিডি) এবং ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রকল্প পরিচালকের (পিডি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে উজ্জ্বল মল্লিক রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচল নতুন শহর প্রকল্পের পিডি হন তাঁরই আস্থাভাজন কর্মকর্তা মনিরুল হক।
অভিযোগ রয়েছে, প্রকল্পের গুরুত্বপূর্ণ পদ পিএম হিসেবে দায়িত্ব পালনকালেই লেকপাড়ে প্লট দুটি সৃজন করান উজ্জ্বল মল্লিক। আর কাজটি যেন বিনা বাধায় করা যায়, সে জন্য প্রকল্পের দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টের মালিক জাহাঙ্গীর কবীরকেও দলে ভিড়িয়ে নেন তিনি। একই সেক্টরের ৯৩ নম্বর প্লটটি বরাদ্দ পান জাহাঙ্গীর কবীরের স্ত্রী মেহেরুন্নেসা কবীর। কাগজপত্রে প্লট দুটি সাড়ে ৭ কাঠা দেখানো হলেও সীমানাপ্রাচীরে তাঁদের দখলে আছে ১০ কাঠা করে মোট ২০ কাঠা জমি। এই দুটি প্লট বর্তমানে গাছপালা আচ্ছাদিত বাগানবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারের প্রায় ১৯ কোটি টাকা গচ্চা গেলেও ৫ আগস্ট পরবর্তী এক বছরে বাতিল হয়নি তার প্লটের বরাদ্দ। ১৯ কোটি টাকা আদায়েও নেয়া হয়নি কোন উদ্যোগ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন!

রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন!

স্টাফ রিপোর্টার॥ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী রেলওয়ের প্রভাবশালী কর্মকর্তা ফকির মো. মহিউদ্দীন এখন আরও বেশি শক্তিশালী হয়েছেন। শুধু তাই নয়, খোলস পাল্টে তিনি এখন হয়েছেন বৈষম্যবিরোধী ফোরামের নেতা। সাবেক দুই রেলমন্ত্রী মুজিবুল হক ও নুরুল ইসলাম সুজনের সঙ্গে তার সখ্য ছিল। সেই সুবাদে তিনি রেলওয়ের লাভজনক পদে নিয়োগ পান। সাবেক দুই মন্ত্রীর প্রভাবে তিনি ছিলেন রেলের খালাসি নিয়োগ কমিটির প্রভাবশালী সদস্য। ছিলেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির আশীর্বাদপুষ্ট। বিগত সরকারের সময়ে তিনি ছিলেন ২০ লোকোমোটিভ ও ১৫০ মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের পরিচালকও। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরই ভোল পাল্টে ফকির মো. মহিউদ্দীন গঠন করেন রেলের বৈষম্যবিরোধী ফোরাম। রাতারাতি হয়ে যান এই ফোরামের মুখ্য সমন্বয়ক। সরকার পরিবর্তনের পর ‘খোলস পাল্টে’ পদোন্নতির মাধ্যমে রেলের মহাব্যবস্থাপক (প্রকল্প) হন। বিগত সরকারের সময়ে

আরও পড়ুন
language Change