তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার

ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিলের ফুটবল সমর্থকদের জন্য এর থেকে ভালো খবর আর হতেই পারে না। বুধবার নিউ জার্সির ব্রাজিলের অনুশীলন শিবির থেকে যে খবরটা ভেসে এল, তা জেনে যারপরনাই আনন্দিত হয়ে উঠবেন সারাবিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা। এদিন সকালের অনুশীলন থেকে যে ছবিটা ভেসে এল, তার চেয়ে আরামদায়ক ফ্রেম এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের জন্য আর কিছু হতে পারত না! শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচ। সি গ্রুপের দ্বিতীয় যুদ্ধের আগে বুধবার যখন কার্লো আনচেলত্তি তার ২৬ জন ফুটবলার নিয়ে অনুশীলন করতে নামলেন, সকলের চোখ তখন একজনের দিকেই। আর তার নাম, নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র।

শুরুতে দলের সব ফুটবলারদের সঙ্গে গা ঘামানো। আর তারপরেই সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলনে নেমে পড়লেন নেইমার। মুহুর্তেই যেন বদলে গেল পুরো শিবিরের আবহাওয়া। এর আগে মঙ্গলবারও তিনি অনুশীলনে নেমেছিলেন। কিন্তু পুরোটাই একা। মাঠের বাইরে বল নিয়ে একা একা অনুশীলন। সেই শুরু। কিন্তু তার একদিন পর একেবারে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন ব্রাজিলিয়ান তারকা। আর এই দৃশ্য দেখে হাততালি দিয়ে উঠলেন অনুশীলনে থাকা সতীর্থ ফুটবলাররা। সতীর্থদের সেই ভালোবাসা আর খুনসুটিতে ভেসে নেইমার যখন অনুশীলন শেষে বের হলেন, তখন চোট-আঘাতের সব মেঘ কেটে গিয়ে সেখানে শুধুই হাসিমুখ। একেই তো বলে ড্রেসিংরুমের আসল কেমিস্ট্রি! অথচ এই ক’দিন আগেও পরিস্থিতি এমন ছিল না। সোমবারও নেইমারকে কাটাতে হয়েছিল ল্যাবরেটরির স্ক্যানারের নিচে। মেডিক্যাল রিপোর্ট দেখতে উদগ্রীব ছিলেন খোদ আনচেলত্তিও। মঙ্গলবারে একমাস পরে প্রথমবারের জন্য মাঠে নেমে শুধু সোজা লাইনে দৌড়েছিলেন। কিন্তু বুধবারে দেখা গেল আসল ম্যাজিক। এবার আর সোজা দৌড় নয়, গতি বাড়িয়ে হঠাৎ থামা কিংবা চকিতে দিক পরিবর্তন, যে ড্রিবলিংয়ের চাবুকে বিশ্ব কাঁপে, তার প্রাথমিক মহড়াটা সেরে নিলেন।

হিসেব কষলে দেখা যাবে, সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া সেই অভিশপ্ত ম্যাচে যখন ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন, আজ ঠিক তার একমাস পূর্ণ হল। একমাস পর বল পায়ে নেইমারকে দেখে গ্যালারিতে আশার আলো চকমক করতেই পারে, কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক এখনই আবেগে ভাসতে রাজি নয়। সেলেসাওদের কোচ আনচেলত্তি ভীষণ বাস্তববাদী। তাড়াহুড়ো করে নেইমারের বিশ্বকাপটা নষ্ট করতে চান না। এই কয়েকদিন নেইমার শুধু চোট সারানোর প্রক্রিয়ায় যুক্ত থাকেননি। জিম, রিহ্যাব সেন্টারে ঘাম ঝরিয়েছেন যাতে পেশির জোর কমে না যায়। এখন মাঠে নামিয়ে তার এনডিওরেন্স বাড়ানোর পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তাকে ছাড়া হাইতি ম্যাচে ব্রাজিলের পরিকল্পনাটা কেমন হবে? যা জানা যাচ্ছে, তাতে পরিষ্কার ৪-২-৪ কিংবা ৪-৪-২-এর একটা ফর্মেশনের ইঙ্গিত রয়েছে। মরক্কো ম্যাচে ওই ম্যাড়মেড়ে ড্রয়ের পর প্রথম একাদশে যে বড়সড় পরীক্ষা-নিরীক্ষা চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আজ বৃহস্পতিবার আরও একটা অনুশীলন সেশন পাওয়া যাবে। সেখানেই চূড়ান্ত হবে রণকৌশল।

তবে হাইতি ম্যাচের স্ট্র্যাটেজি যাই হোক, বুধবারের সেরা শিরোনাম ওই একটা নামই। হ্যাঁ, প্রথম ১০ মিনিট পর নেইমার আবার মূল দল থেকে আলাদা হয়ে নিজের চোট সারানোর একক লড়াইয়ে ফিরে গিয়েছিলেন। অলৌকিক কিছু না ঘটলে এখনও বলা যায়, হাইতির বিরুদ্ধে তার মাঠে নামার সম্ভাবনা, শূন্য। ম্যাচ ফিটনেস পেতে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু ওই যে দশটা মিনিট তিনি মাঠে থাকলেন, তাতেই যেন গোটা সেলেকাও শিবিরে অক্সিজেন সরবরাহ হয়ে গেল। নেইমার খেলছেন না, কিন্তু তিনি আছেন। এই অনুভূতিটাই তো শিরোপা জয়ের সরণিতে ব্রাজিলের সবচেয়ে বড় টনিক!

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই সারজিস

লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস

ডেস্ক রিপোর্টারঃ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) লুটপাটের আশ্রয়দাতা হলে কোনো উন্নয়ন করেই করেই লাভ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সারজিস আলম লিখেছেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে, এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে; বাঙ্কার আর টানেল যাই বানান কোনো লাভ হবে না। এর আগে গত ৬ এপ্রিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপন করেন। এতে দেখা যায়, এই তালিকার ১১টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকারও বেশি। ওই ঘটনায় গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাবেক

আরও পড়ুন
language Change