তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা

শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের রচিত ছয়টি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শিক্ষা ও গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন জেট নিউজের সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল হাসান, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল মাজিদ, শিক্ষা গবেষক মোহাম্মদ শাহ্ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন ম্যানেজমেন্ট (বিআইআইএম)-এর মহাপরিচালক অধ্যাপক ড. এম. আব্দুল মজিদসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থগুলো হলো-অনন্যসম শিক্ষা, খেলার মাধ্যমে শিক্ষা, হ্যাপি স্কুল, শিক্ষা ও উন্নয়ন বৈশ্বিক উদ্যোগ, মানসম্পন্ন শিক্ষা এবং ইনক্লুসিভ এডুকেশন। বক্তারা বলেন, গ্রন্থগুলো প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকতা, শিক্ষা প্রশাসন, গবেষণা এবং শিক্ষানীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা লেখকের দীর্ঘ গবেষণা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং শিক্ষা উন্নয়নে তাঁর চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন।

নিজের বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনের বিষয় নয়; এটি একটি জাতির মানবিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের অন্যতম ভিত্তি। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী, আনন্দময়, অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক করতে হলে গবেষণাভিত্তিক পরিকল্পনা, দক্ষ শিক্ষক এবং কার্যকর শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সেই ভাবনা থেকেই দীর্ঘদিনের অভিজ্ঞতা, গবেষণা ও মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরে এই ছয়টি গ্রন্থ রচনা করেছি। আমি আশা করি, বইগুলো শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসক এবং নীতিনির্ধারকদের জন্য একটি কার্যকর রেফারেন্স হিসেবে ভূমিকা রাখবে এবং দেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা খাতে প্রযুক্তির সঠিক ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি মানবিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, গবেষক, শিক্ষক, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) জানায়, মানসম্মত, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে ভবিষ্যতেও তাদের গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাতের আধারে কৃষি পণ্য পরিবহন ভ্যান গাড়ী বিতরণ, তদন্ত দাবী

রাতের আধারে কৃষি পণ্য পরিবহন ভ্যান গাড়ী বিতরণ, তদন্ত দাবী

আমতলী উপজেলা প্রতিনিধি: তালতলী উপজেলার কৃষি অফিসের সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমাম হোসেন সোমবার রাতের আধারে কৃষি পণ্য পরিবহন ভ্যান গাড়ী বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নানা মনে নানা প্রশ্নে জন্ম দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর ইলিয়াস অর্থের বিনিময়ে কৃষকদের কৃষি উপকরণ বরাদ্দ দিয়েছেন। ওই উপকরণ রাতের আধারে বিতরন করা হয়েছে। জানাগেছে, এসএসসিপি কস্ট শেয়ারিং প্রকল্পের আওতায় তালতলী উপজেলায় পাঁচটি সিএফসি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রত্যেক কেন্দ্রে সরকারীভাবে এক লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। ওই বরাদ্দের সাথে কৃষকরা তাদের অর্থ সংযোজন করে কেন্দ্র নির্মাণ করবেন এমন শর্ত জুড়ে দেয়া আছে প্রকল্পের নীতিমালায়। কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রির জন্য কেন্দ্রে মজুদ রাখবেন। ওই স্থান থেকে তারা বিক্রেতার কাছে সরবরাহ করবেন। এ কাজে সহায়তার

আরও পড়ুন
language Change