তারিখ লোড হচ্ছে...

তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?

রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জারি করা নির্মাণকাজ বন্ধের নির্দেশনা অমান্য করে বহুতল ভবনের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রাজউকের পক্ষ থেকে অনুমোদিত নকশা দাখিল এবং সকল ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য নোটিশ জারি করা হলেও ভবন মালিক তা উপেক্ষা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজউকের অথরাইজড অফিসার (জোন-৬/১) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, যাত্রাবাড়ীর মাতুয়াইল মৌজার আল-আকসা-৩, সামাদনগর এলাকায় জনাব মো. সাহেব আলী একটি বেসমেন্টসহ বহুতল ভবনের নির্মাণকাজ পরিচালনা করছেন। তবে পরিদর্শনের সময় তিনি রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে ব্যর্থ হন।

নোটিশে বলা হয়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (সংশোধিত) অনুযায়ী যেকোনো ভবন নির্মাণের আগে রাজউকের অনুমোদিত নকশা থাকা বাধ্যতামূলক। এছাড়া নির্মাণস্থলে অনুমোদিত নকশার একটি কপি সংরক্ষণ এবং নির্মাণ অনুমোদনের তথ্যসংবলিত সাইনবোর্ড প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট নির্মাণস্থলে এসব নিয়মের কোনোটি মানা হয়নি।

এছাড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ অনুযায়ী অথরাইজড অফিসারকে নির্মাণকাজ শুরুর বিষয়েও অবহিত করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রাজউক ভবন মালিককে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা দাখিলের নির্দেশ দেয়। একই সঙ্গে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সতর্কবার্তা দেওয়া হয়।

নোটিশের অনুলিপি রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২/জোন-৬) এবং যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)-এর কাছেও পাঠানো হয়। সেখানে সংশ্লিষ্ট নির্মাণাধীন ভবনের সব ধরনের নির্মাণকাজ ও ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, রাজউকের নির্দেশনা জারির পরও নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়নি। মাঝেমধ্যেই শ্রমিকদের কাজ করতে দেখা যায়।

এতে প্রশ্ন উঠেছে, রাজউকের নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা কতটা কার্যকর এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না।

এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যদি নোটিশের শর্ত অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ভবন সিলগালা, অবৈধ অংশ অপসারণ, জরিমানা কিংবা ফৌজদারি ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই জসিম নির্মাণকাজ বন্ধ করার জন্য ঘটনাস্থলে গেলে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ঘুষ গ্রহণের পর এসআই জসিম কোনো ব্যবস্থা নেননি।

স্থানীয় সচেতন মহল বলছে, রাজধানীতে অনুমোদনহীন বা নিয়মবহির্ভূত ভবন নির্মাণের প্রবণতা বন্ধে শুধু নোটিশ প্রদান নয়, বরং দ্রুত ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম ভবিষ্যতে নগর পরিকল্পনা, জননিরাপত্তা ও পরিবেশের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ ইসলামী ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা কার্যালয়ের আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তা এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মফিদুল ইসলাম। আলোচনায় উঠে আসে প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, সংক্রামক রোগ প্রতিরোধ, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক। আলোচনার মূল বিষয়সমূহ: প্রাথমিক স্বাস্থ্যসেবায় ইসলামী দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্যকে আল্লাহর নেয়ামত হিসেবে উল্লেখ করে ধর্মীয় নির্দেশনা অনুসরণের মাধ্যমে স্বাস্থ্য রক্ষার উপর জোর দেওয়া হয়।গ্রামীণ এলাকায় চ্যালেঞ্জ ও সমাধান: অপর্যাপ্ত চিকিৎসা সুবিধা, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা প্রাপ্তির সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা।সরকারি-বেসরকারি সমন্বয়:

আরও পড়ুন
language Change