তারিখ লোড হচ্ছে...

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী

সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা

সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধিঃ

তথ্যপ্রযুক্তির তীব্র জোয়ার এবং দর্শকদের রুচি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে গণমাধ্যমের প্রথাগত রূপ। স্যাটেলাইট আর ক্যাবল (ডিশ) লাইনের চেনা গণ্ডি পেরিয়ে বাংলাদেশে এবার এক আধুনিক বিপ্লব ঘটতে যাচ্ছে সম্প্রচার শিল্পে।

দেশের ইতিহাসে প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের তথ্য অধিদপ্তর (পিআইডি) কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক ভিওডি বাংলা (VOD Bangla)।

পথ দেখে, পথ দেখায় এই সাহসী স্লোগান লালন করে সংবাদ, বিনোদন ও তথ্যচিত্রের দুনিয়ায় এক নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রতিষ্ঠিত গণমাধ্যমটি। ডিজিটাল স্টোরি-টেলিং এবং ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে সংবাদ ও বিনোদনকে সহজভাবে দর্শকদের মুঠোয় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।

এরই মধ্যে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পূর্ণাঙ্গ হাইব্রিড সম্প্রচার কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ঢাকার বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ার- এ অবস্থিত প্রধান কার্যালয় থেকে পূর্ণাঙ্গ হাইব্রিড সম্প্রচার কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ‘ভিওডি বাংলা’ হাইব্রিড টেলিভিশন ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

এসব বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম বলেন, অত্যাধুনিক প্রযুক্তির গণমাধ্যমই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি।

আমেরিকায় বিশ্বমানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমের সেই প্রচলিত ধারণাও বদলে যাচ্ছে। এই বাস্তবতা সামনে রেখে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমরা এমন একটি গণমাধ্যমের স্বপ্ন দেখি, যেখানে প্রযুক্তি হবে গতি, সাংবাদিকতা হবে বিবেক এবং সত্য হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। সব প্রযুক্তি সমন্বিত করে একটি আধুনিক, দ্রুত ও দর্শককেন্দ্রিক মিডিয়া ইকোসিস্টেম গড়ে তোলা এখন সময়ের দাবি। আর এই অত্যাধুনিক প্রযুক্তির গণমাধ্যমের লক্ষ্য শুধু দ্রুত সংবাদ দেওয়া নয়; বরং সঠিক তথ্যের মাধ্যমে মানুষকে ক্ষমতায়িত করা, সমাজের অসংগতি তুলে ধরা, সম্ভাবনার গল্প বলা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা রাখা।

ভিওডি বাংলা’র এই যুগান্তকারী যাত্রার পেছনে রয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্বের শ্রম, নিষ্ঠা, অভিনব সৃষ্টি ও দূরদর্শী নেতৃত্ব।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহফুজ কবির মুক্তা এই হাইব্র্রিড টেলিভিশন নিয়ে অত্যন্ত আশাবাদী।

মাহফুজ কবির মুক্তা বলেন, প্রযুক্তি কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ভিডিওসহ বহুমাত্রিক কনটেন্ট, ডকু-প্রোডাকশন এবং যুগোপযোগী বিনোদন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রথাগত টেলিভিশন যেখানে নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ, সেখানে দর্শকদের সম্পূর্ণ স্বাধীনতা দিতেই হাইব্রিড টেলিভিশন নিয়ে নতুন যাত্রা শুরু করছে ‘ভিওডি বাংলা।

তিনি আরও বলেন, হাইব্রিড প্রযুক্তির আধুনিক সমীকরণ প্রথাগত টেলিভিশন চ্যানেলগুলো কেবল নির্দিষ্ট স্যাটেলাইট বা ক্যাবল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। কিন্তু ভিওডি বাংলা’র ‘হাইব্রিড’ মডেলটি প্রথাগত সম্প্রচারের সীমাবদ্ধতা চিরতরে ভেঙে দিবে। এটি একই সাথে স্যাটেলাইট, ডিশ লাইন, ওটিটি প্ল্যাটফর্ম, স্মার্ট টিভি অ্যাপ এবং মোবাইল ইন্টারনেটের সমন্বয়ে কাজ করবে। ফলে দর্শকেরা ঘরে বসে টেলিভিশনের পর্দায় যেমন এটি দেখতে পাবেন, তেমনি পথচলতি অবস্থায় যেকোনো স্মার্ট ডিভাইসে সরাসরি লাইভ ও অন-ডিমান্ড কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছে দেশের খবর মুহূর্তেই পৌঁছে দিতে এই হাইব্রিড প্রযুক্তি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।

মাহফুজ কবির মুক্তা বলেন, গত দুই বছরে ভিওডি বাংলাকে হাইব্রিড টেলিভিশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ইন্সটল করার পাশাপাশি প্রশিক্ষিত জনবল নিয়োগ দেয়া হয়েছে।

কেন হাইব্রিড টেলিভিশন :
দেশে যেসব টেলিভিশন সম্প্রচারে সক্রিয় রয়েছে, সেই চ্যানেলগুলো কেবল নির্দিষ্ট স্যাটেলাইট বা ক্যাবল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। কিন্তু ভিওডি বাংলা’র হাইব্রিড মডেল প্রথাগত সম্প্রচারের সীমানা ভেঙে একযোগে স্যাটেলাইট, ডিশ লাইন, ওটিটি প্ল্যাটফর্ম, স্মার্ট টিভি অ্যাপ এবং মোবাইল ইন্টারনেটের সমন্বয়ে কাজ করবে। ফলে দর্শকেরা টেলিভিশনের পর্দায় যেমন এটি দেখতে পাবেন, তেমনি চলতিপথেও যেকোনো স্মার্ট ডিভাইসে সরাসরি লাইভ ও অন-ডিমান্ড কনটেন্ট (চাহিদা অনুযায়ী) উপভোগ করতে পারবেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছে দেশের খবরাখবর মুহূর্তেই পৌঁছে দিতে হাইব্রিড প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে অত্যন্ত সফলভাবে দুই বছরেরও বেশি সময় পার করে ৩য় বর্ষে পদার্পণ করেছে ভিওডি বাংলা। দর্শকদের বৈচিত্র্যময় চাহিদার কথা মাথায় রেখে পুরো নেটওয়ার্ককে কয়েকটি বিশেষায়িত ডিজিটাল সাব-চ্যানেল ও সামাজিক কমিউনিটিতে সাজানো হয়েছে। সেগুলো হচ্ছে-

ভিওডি নিউজ (VOD News): ২৪ ঘণ্টা ব্রেকিং নিউজ এবং গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচার হবে।

* ভিওডি স্পোর্টস (VOD Sports): জাতীয় ও আন্তর্জাতিক খেলার লাইভ আপডেট ও বিশ্লেষণ সম্প্রচার হবে।

* ভিওডি এন্টারটেইনমেন্ট (VOD Entertainment): মানসম্মত নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, লাইফস্টাইলসহ সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান দেখা যাবে।

* ভিওডি ওয়ার্ল্ড (VOD World): বৈশ্বিক রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ মিলবে এখানে।

ই-পেপার ও টেক্সটের নতুন সংস্করণ:
টেলিভিশন ও ডিজিটাল মাল্টিমিডিয়া প্রোডাকশনের পাশাপাশি ‘ভিওডি বাংলা’ প্রিন্ট ও টেক্সট, অনলাইন নিউজ বা ওয়েব পোর্টাল মিডিয়াতেও দ্রুতই তাদের শক্ত অবস্থান গড়ে তুলছে। এর অংশ হিসেবে শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘ভিওডি বাংলা’র আধুনিক অফিসিয়াল ই-পেপার (e-Paper) সংস্করণ, যার মাধ্যমে প্রতিদিনের ছাপা পত্রিকার আবহে নতুন সংস্করণটি সরাসরি অনলাইনে স্ক্রল করে পড়তে পারবেন।

প্রযুক্তিবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, ভিওডি বাংলা’র এই হাইব্রিড মডেল বাংলাদেশের সম্প্রচার শিল্পে এক নতুন মাইলফলক। এটি কেবল তথ্য পাওয়ার মাধ্যম নয়, বরং ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তির কারণে দর্শকেরাও সরাসরি এই মাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারবেন।

এই হাইব্রিড প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ বিশ্বমানের সম্প্রচার যুগে প্রবেশ করতে যাচ্ছে- এখন এমন ইতিহাস সৃষ্টির আনুষ্ঠানিক অপেক্ষা মাত্র।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৪ জুলাই) গভীররাতে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্য কর্মস্থলে ছিলেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভুক্তভোগীর বরাতে জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই সে ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এই

আরও পড়ুন
language Change