তারিখ লোড হচ্ছে...

কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

চার্চে গান গাওয়ায় সংগীতশিল্পী সুমি মির্জার ওপর উগ্রপন্থীদের হামলা, মারধর

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
ঢাকার কাকরাইল এলাকায় বড়দিনের অনুষ্ঠানে গান পরিবেশন করে ফেরার পথে জনপ্রিয় সংগীতশিল্পী রুকশানা আক্তার ওরফে সুমি মির্জার ওপর হামলার অভিযোগ উঠেছে উগ্র ইসলামপন্থী একদল ব্যক্তির বিরুদ্ধে। হামলায় আহত এই শিল্পীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রমনা থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।
রুকশানা আক্তার, মঞ্চনাম সুমি মির্জা, দেশের পরিচিত সংগীতশিল্পী। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে আসছেন। সম্প্রতি তিনি বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যায় কাকরাইল সেন্ট মেরি চার্চে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
অভিযোগ অনুযায়ী, রাত প্রায় ৭টার দিকে অনুষ্ঠান শেষে চার্চ থেকে বের হওয়ার সময় ৬-৮ জন ব্যক্তি তাকে ঘিরে ফেলে। তারা নিজেদের একটি উগ্রপন্থী সংগঠনের সমর্থক হিসেবে পরিচয় দেয় এবং মুসলিম নারী হয়ে চার্চে গান গাওয়ার বিষয়ে আপত্তি তোলে। তারা দাবি করে, এর আগে তাকে সতর্ক করা হয়েছিল এবং এ ধরনের ‘অমুসলিম’ অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল।
ভুক্তভোগীর অভিযোগ, কথাকাটাকাটির এক পর্যায়ে হামলাকারীরা তাকে রাস্তায় মারধর শুরু করে। তারা তাকে ‘তওবা’ করার নির্দেশ দেয় এবং পরবর্তীতে নির্দিষ্ট স্থানে হাজির না হলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। তার চিৎকারে চার্চের কয়েকজন সদস্য বাইরে এসে তাকে উদ্ধার করেন। হামলাকারীরা চলে যাওয়ার আগে বিষয়টি পুলিশকে জানালে গুরুতর ফল ভোগ করতে হবে বলেও হুমকি দেয়।
পরে চার্চের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং তিনি দুই দিন হাসপাতালে ভর্তি ছিলেন।
২৭ ডিসেম্বর ২০২৩ তারিখে তিনি রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও পুলিশি তৎপরতা দেখা যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে হামলার ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একজন নারী শিল্পীর ওপর প্রকাশ্যে এ ধরনের হামলা এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে হুমকি—এ ঘটনাকে সাংস্কৃতিক অঙ্গনে স্বাধীন চর্চার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরাঃ সাতক্ষীরার শহরের মিল বাজারে অবস্থিত সুন্দরবন টেক্সটাইল মিলের রাষ্ট্রায়াত্ব সম্পদ যেন ব্যক্তিগত সম্পদে রূপান্তর করেছে বিতর্কিত টেক্সটাইল মিল ইনচার্জ শফিউল বাশার। প্রায় ৩০ একর জমি নিয়ে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরার অর্থনীতি ও মানুষের ভাগ্য উন্নয়নে বেকারত্ব সমস্যা সমাধানে লক্ষে সৃষ্টি হওয়া একমাত্র রাষ্ট্রয়াত্ব মিলটি আজ ভাগাড়ে পরিণত হয়েছে। দক্ষীণ পশ্চিমাঞ্চলের সুনামধন্য প্রতিষ্ঠানটির অভ্যন্তের সম্পদগুলো আজ নানা অনিয়মে মধ্যে পরিচালনা হচ্ছে। বর্তমানে সরকারি ভাবে প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। যার ফলে আগের মত লোকচলাচল না থাকায় অচলাবস্থা বিরাজ করছে মিল অভ্যন্তরে। সেই সুযোগে টেক্সটাইল মিল এলাকায় থাকা সরকারি সম্পদ হচ্ছে হরিলুট। আর এই হরিলুট করছেন খোদ মিল ইনচার্জ শফিউল বাসার। যার বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই, অভিযোগের মধ্যে রয়েছে, কোন টেন্ডার ছাড়াই মালামাল বিক্রয়, টেন্ডার ছাড়া

আরও পড়ুন
language Change