তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

পুলিশ কর্মকর্তার প্রভাবে জমি দখলের অভিযোগ

জমি দখলের অভিযোগ
পাঠক সংখ্যা
638

রংপুর সংবাদদাতা:

রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার ড. মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদের প্রভাব খাটিয়ে তার ভাগনিজামাই আকিফুলের বিরুদ্ধে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর তৌহিদুল বাহিনীর নেতৃত্বে তিনি এ সম্পত্তি দখল করেন।শুক্রবার দুপুর ১২টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মশিউর রহমান ও তার পরিবারের সদস্যরা।

তবে সাবেক কমিশনার জানিয়েছেন, আমি কখনোই কোনো অন্যায় করিনি। অন্যায়কে প্রশ্রয়ও দেইনি। আকিফুলের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ ওঠার পর তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই। যদি আকিফুলের বিরুদ্ধে আমাকে জড়িয়ে প্রভাব বিস্তার কিংবা কোনো অন্যায়ের অভিযোগ থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মশিউর রহমান অভিযোগ করে বলেন, আমার বাবা মোহাম্মদ আলী ২০১৪ সালে ডা. গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে ১২ শতক জমি কেনেন। পরবর্তীতে হেবা দলিলমূলে ১২ শতকসহ মোট ১৮ শতক জমির মালিক হই। এখানে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করি।

কিন্তু আওয়ামী লীগ আমলে তৎকালীন পুলিশ কমিশনার আব্দুল আলীমের ভাগনিজামাই আকিফুল ইসলাম ওরফে টুটুল ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও তার বাহিনী নিয়ে আমার বসতবাড়ি ও দোকানপাট জোরপূর্বক দখল করে। তখন পরিবার-পরিজনসহ আমাকে বসতবাড়ি থেকে বের করে দেওয়া হয়। ওই সময় আমি কোতোয়ালি থানায় মামলা করলেও তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আমাকে থানায় তুলে নিয়ে মামলা নিষ্পত্তি করতে সাদা কাগজে জোরপূর্বক সই নেন।

তিনি আরো অভিযোগ করেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আমি পরিবার-পরিজনসহ চলতি বছরের ২ আগস্ট থেকে সেখানে বসবাস শুরু করি। কিন্তু আবারও আকিফুল তার বাহিনী আমার বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালায়।

তিনি বলেন, আমি যখন সংবাদ সম্মেলন করছি, তখন আকিফুল সন্ত্রাসীদের দিয়ে আবারও আমার দেয়াল ভেঙে দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আকিফুল ইসলাম টুটুল জানান, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ আমার দূর সম্পর্কের আত্মীয়। আমি আমার নিজের পরিচয়ে চলি। তার নাম ভাঙিয়ে চলি না। ওই জমি আমি নিজের টাকায় কিনেছি। মশিউর তার সন্ত্রাসীদের নিয়ে ২ আগস্ট আমার জমি, বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী আমাকে চাবি দেয়।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার ড. মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদ জানান, আমি বর্তমানে ওএসডি। আমি কখনোই প্রভাব বিস্তার করিনি, আইনের বাইরে যাইনি। আইনের বাইরে কাউকে কোনো সুবিধাও দেইনি। কেউ যদি আমার নাম ভাঙায়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ওই জমিটি আওয়ামী লীগের আমলে দখল করা হয়েছিল। আদালতের রায়ে এক মাসের মধ্যে জমিটি ছেড়ে দেওয়ার জন্য আকিফুলকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক মাস না যেতেই মশিউর ওই জমিতে উঠে যান। এ নিয়ে হট্টগোল বাধলে আমরা সেখানে উপস্থিত হই। পরে সেনাবাহিনী আসে। দুপক্ষের চাবি নিয়ে রাখা হয়। কিন্তু সমঝোতা বৈঠকে মশিউর না আসায় আকিফুলকে চাবি দেওয়া হয়। আকিফুল ও মশিউরের করা মামলায় আদেশের স্থগিতাদেশ নিয়ে এসেছে, যার শুনানি হবে আগামী ১৬ অক্টোবর।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, পুলিশিং কিংবা কোনো দলের ক্ষমতা ব্যবহার করে জমি দখলসহ কোনো অপরাধের সুযোগ নেই। বিষয়টি ওসিকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মার্কিন প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতির পথে ইসরায়েল-হিজবুল্লাহ

মার্কিন প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতির পথে ইসরায়েল-হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে লেবাননের দূতাবাস জানিয়েছে, হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধের প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাব অনুযায়ী, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধ থাকবে এবং হিজবুল্লাহও ইসরায়েলের ওপর নতুন হামলা চালাবে না। ভবিষ্যতে এই সমঝোতা পুরো লেবাননে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি নিশ্চিত করলেও সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়, তাহলে বৈরুতে আবারও হামলা করা হবে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহু ও হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষই

আরও পড়ুন
language Change