তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, ৩ আগস্ট ২০২৬: ৫ আগস্ট পটপরিবর্তনের পর স্বাস্থ্য অধিদপ্তরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদায়ন লাভ এবং পরবর্তীতে ব্যাপক বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে অধিদপ্তরের সহকারী পরিচালক (পার্সোনেল-৩) ডা. মোহাম্মদ শফিউল আজম মিল্টনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন মহলে এই নিয়ে তীব্র গুঞ্জন ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পূর্বে ডা. মোহাম্মদ শফিউল আজম মিল্টন বগুড়া জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাজনক অবস্থানে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক পক্ষকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পদায়ন বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে প্রকাশ, বর্তমানে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনেল-৩ (পার-৩) শাখার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই শাখাটি মূলত মেডিকেল অফিসারদের পদায়ন ও বদলি নিয়ন্ত্রণ করে থাকে। অভিযোগ রয়েছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর এই পদটিকে কাজে লাগিয়ে তিনি মেডিকেল অফিসারদের পোস্টিং ও বদলি নিয়ে কোটি কোটি টাকার এক রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী চিকিৎসকদের একাংশের দাবি, বিগত সরকারের দোসর হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে তিনি এখনও স্বাস্থ্য প্রশাসনে রাজত্ব করছেন।এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়েও এই কর্মকর্তার ব্যাপক প্রভাব রয়েছে বলে গুঞ্জন উঠেছে। নবগঠিত মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের ভাই ‘লোকমান’ নামক এক ব্যক্তির সাথে ডা. মিল্টনের বিশেষ সখ্যতা রয়েছে এবং এই সিন্ডিকেটের মাধ্যমেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলি ও পদায়ন বাণিজ্য নিয়ন্ত্রিত হচ্ছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আলোচনা চলছে।

তবে এই সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিগত অবস্থান অত্যন্ত কঠোর। দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল একাধিকবার গণমাধ্যমে দৃঢ়তার সাথে বলেছেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট, দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

দাবিকৃত এই বিপুল অর্থ লেনদেন ও বদলি বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়নি। সাধারণ চিকিৎসকদের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে স্বাস্থ্য খাতকে এই ধরনের অনৈতিক সিন্ডিকেট থেকে মুক্ত করা হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে ২০ জন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে, ফায়ার সার্ভিস। বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল। ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায়

আরও পড়ুন
language Change